• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
Headline
রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমান মন্ত্রী শিশুদের প্রযুক্তি থেকে দূরে নয়, সঠিক ব্যবহার শেখাতে হবে: ববি হাজ্জাজ মধ্যস্থতায় মামলা ৬২% কমেছে, এক বছরে বিচার বিভাগে আশার আলো দেখা যাবে : আইনমন্ত্রী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের কাজে অসন্তুষ্ট হলে মন্ত্রিসভায় নতুন মুখ আনতে পারেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা সরকারি ও বেসরকারি মাধ্যমের হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা যে কারনে ভাইরাল বিটিএস তারকা জিমিন ট্রাকের নিচে অটোরিকশা চাপা পড়ে প্রাণ গেলো ৩ জনের সুনামগঞ্জে বৃষ্টিপাত কমে যাওয়ায় কমছে নদ-নদীর পানি

কর কর্মকর্তারা বিনা বাধায় ব্যবসাপ্রতিষ্ঠানে প্রবেশ করতে পারবেন : এনবিআর

Reporter Name / ১১ Time View
Update : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

প্রভাত অর্থনীতি: দেশের কর অঞ্চলগুলোর বিশেষ টিম দেশব্যাপী উৎসে কর কর্তন তদারকি ও যাচাই করার কার্যক্রম জোরদার করেছে। এনবিআরের নির্দেশনায় এ কার্যক্রম জোরদার করা হয়। রবিবার এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এ বিষয়ে কর কর্মকর্তাদের জন্য পাঁচটি নির্দেশনা দিয়েছে এনবিআর। আয়কর আইন ২০২৩–এর ধারা ১৪৭ অনুসারে কর কর্মকর্তারা যেসব কাজ করতে পারবেন, সেই
নির্দেশনাগুলো হলো— ১. যেকোনো বাণিজ্যিক বা অর্থনৈতিক প্রতিষ্ঠানের প্রাঙ্গণ, ব্যবসাকেন্দ্র বা দপ্তরে বিনা বাধায় প্রবেশ ও সরেজমিন পরিদর্শন। ২. প্রতিষ্ঠানের হিসাবের বই, ভাউচার, ব্যাংক হিসাব বিবরণী, রসিদ ও অর্থনৈতিক কার্যক্রম–সম্পর্কিত যেকোনো নথিপত্র পরীক্ষা ও তলব করা। ৩. প্রতিষ্ঠানের কম্পিউটার সিস্টেম, ক্লাউড সার্ভার, ডিজিটাল রেকর্ড বা ইলেকট্রনিক ডিভাইসে সংরক্ষিত তথ্য পরীক্ষা এবং প্রয়োজনে পাসওয়ার্ড বা এনক্রিপশন ভাঙার মাধ্যমে প্রবেশ করা।
৪. উৎসে কর্তিত করের সত্যতা নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় হিসাবের খাতা, নথিপত্র, ইলেকট্রনিক রেকর্ড বা ডিভাইস সাময়িকভাবে জব্দ করা ও নিজস্ব হেফাজতে রাখা। ৫. যেকোনো নথিপত্র, ইমেজ বা অ্যাকাউন্টের কপি সংগ্রহ করা এবং তাতে শনাক্তকরণ চিহ্ন বা সিলমোহর ব্যবহার করা।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাজস্ব আহরণের জন্য এসব কার্যক্রমে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি বা অসহযোগিতার জন্য ১৪৭ (২) ধারায় জরিমানার বিধান রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category