• সোমবার, ০৮ জুন ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
Headline
পুশইন ঠেকাতে ভারতকে ১২-১৩টি চিঠি দিয়েছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী রপ্তানির আড়ালে অর্থপাচারের অভিযোগ ভিত্তিহীন: প্রতিমন্ত্রী শরীফুল দেশে দক্ষ জনশক্তি তৈরিতে কাজ করছে ১১০টি প্রশিক্ষণ প্রতিষ্ঠান: সংসদে মন্ত্রী বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার: সংসদে ত্রাণমন্ত্রী বিশ্বের ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী আমদানি-রপ্তানির আড়ালে বছরে ৮ বিলিয়ন ডলার পাচার হচ্ছে: রুমিন ফারহানা দেশে বছরে ময়লার ঝুঁড়িতে ফেলা হচ্ছে ৩৫ লাখ টন খাদ্য ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে স্বাস্থ্যখাতে বাড়তি বরাদ্দ ইতিবাচক বার্তা ইসলামী ব্যাংকে দুই ঘণ্টার ‘কলম বিরতি’, সেবা কার্যক্রমে স্থবিরতা গোসাইরহাটে মাটি গরম হয়ে ধোঁয়া ওঠা সেই স্থানে গ্যাসের উপস্থিতি নেই: বাপেক্স

কুড়িগ্রাম সীমান্তে বারবার চেষ্টাতেও পুশ ইনে ব্যর্থ বিএসএফ

Reporter Name / ৫ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

প্রভাত সংবাদদাতা, কুড়িগ্রাম: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশ ইন চেষ্টার আশঙ্কায় কুড়িগ্রামের রৌমারী সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় সীমান্তজুড়ে টহল বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে স্থানীয় বাসিন্দারাও সতর্ক অবস্থানে থেকে বিজিবিকে সহযোগিতা করছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার (৭ জুন) রাত প্রায় ১০টার দিকে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) অধীনস্থ রৌমারী সীমান্তের ঝাউবাড়ী ও খেয়ারচর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর তৎপরতার তথ্য পাওয়া যায়। মেইন পিলার ১০৬৮ থেকে ১০৭১ নম্বর পিলার পর্যন্ত ভারতের ১৮৩ বিএসএফ সদরটিলা ক্যাম্পের সদস্যরা কয়েকজন বাংলা ভাষাভাষী ভারতীয় নাগরিককে সীমান্তের নিকটবর্তী এলাকায় নিয়ে আসেন বলে খবর পাওয়া যায়।
এ পরিস্থিতিতে সম্ভাব্য ‘পুশ ইন’ ঠেকাতে সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়। পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও বিজিবির সঙ্গে সমন্বয় করে সীমান্ত এলাকায় সতর্ক অবস্থান গ্রহণ করেন। বিভিন্ন স্থানে সাধারণ মানুষকে সীমান্ত এলাকায় নজরদারিতে অংশ নিতে দেখা গেছে।
স্থানীয় ইউপি সদস্য মো. নজরুল ইসলাম বলেন, শনিবার ও রোববার রাতে বিএসএফ সদস্যরা সীমান্তের লাইট বন্ধ করে দিয়ে কিছু মানুষকে বাংলাদেশের অভ্যন্তরে নামানোর চেষ্টা করেছিল। কিন্তু বিজিবি ও এলাকাবাসীর যৌথ এবং শক্ত অবস্থানের মুখে তারা সফল হতে পারেনি।
রৌমারী খেয়ারচর বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার বশির আহমেদ জানান, গত শনিবার ও রোববার রাত এবং সোমবার সকালেও বিএসএফ কয়েকজন বাংলা ভাষাভাষী ব্যক্তিকে খেয়ারচর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। তবে বিজিবি সদস্য ও স্থানীয় জনগণের প্রতিবাদের মুখে তারা ওই চেষ্টা থেকে সরে যেতে বাধ্য হয়। তিনি বলেন, বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং সীমান্তে নজরদারি অব্যাহত রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category