• রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
Headline
হাবিবুর রহমানসহ ৩ জনের মৃত্যুদণ্ড, চঞ্চলের ২০ বছরের কারাদণ্ড বাগেরহাটে চাকুরী বহাল রাখার দাবি আউটসোর্সিং কর্মচারীদের পাচার হওয়া ৩০ লাখ কোটি টাকা দেশে ফেরত আনার দাবি তুরাগ নদীতে ছাত্রলীগ নেতাকর্মীর মরদেহ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ ২৯ জুন প্রকাশ পাবে নোরা ফাতেহি- সঞ্জয়ের নতুন গান ‘চ্যাম্পিয়ন’ ব্যক্তিগত সীমাবদ্ধতার উর্দ্ধে উঠে সমাজ ও মানুষের জন্য কাজ করতে হবে-প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বাংলাদেশের সবচেয়ে বড় বাস্তবতা এখন চীন ও ভারতের সঙ্গে ক্রমবর্ধমান বাণিজ্য ঘাটতি ক্ষুদ্র ব্যবসায়ীদের ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি দোকান মালিক সমিতির অর্থমন্ত্রী দুঃসাহসী, গগনস্পর্শী বাজেট দাঁড় করিয়েছেন: আলতাফ হোসেন চৌধুরী বাজারে চালসহ সব দ্রব্যের মূল্য স্থিতিশীল: সংসদে খাদ্য প্রতিমন্ত্রী

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে প্রায় ২০ লাখ টাকার মাদক, ভারতীয় মদ ও চোরাচালানী পণ্য উদ্ধার

Reporter Name / ১৩১ Time View
Update : বুধবার, ২৪ জুন, ২০২৬

জীবন মাহমুদ ডাবলু, কুষ্টিয়া : সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর ধারাবাহিক অভিযানে প্রায় ২০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য, ভারতীয় মদ ও অন্যান্য চোরাচালানী পণ্য উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) ভোররাত থেকে পৃথক তিনটি অভিযানে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীন প্রাগপুর, বিলগাথুয়া ও শেওড়াতলা বিওপির টহল দল সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ, মদ এবং চোরাচালানী পণ্য উদ্ধার করা হয়।
প্রথম অভিযানে ভোর আনুমানিক ৪টা ৪০ মিনিটে প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার প্রাগপুর কবরস্থান সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ২ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৩৫০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৬ লাখ ১৯ হাজার ২৫০ টাকা।
এর আগে রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে বিলগাথুয়া বিওপির দায়িত্বপূর্ণ পশ্চিম বিলগাথুয়া মাঠে পরিচালিত অভিযানে ১৬ বোতল ভারতীয় মদ, ৮০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৪০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ লাখ ৬৮ হাজার টাকা।
একই দিন ভোরে শেওড়াতলা বিওপির দায়িত্বপূর্ণ শেওড়াতলা মাঠে আরেকটি অভিযানে ১০ বোতল ভারতীয় মদ এবং ৩ হাজার ৯৯৯ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ১১ লাখ ৯৯ হাজার ৭০০ টাকা। সব মিলিয়ে তিনটি অভিযানে উদ্ধার হওয়া মালামালের মোট সিজার মূল্য ১৯ লাখ ৮৬ হাজার ৯৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category