• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া চিলির বিখ্যাত ক্লাবে যোগ দিচ্ছেন

Reporter Name / ১৩২ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

প্রভাত স্পোর্টস : সদ্য শেষ হওয়া বিশ্বকাপে অন্যতম বড় চমক ছিলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া। সবচেয়ে বড় চমক বললেও হয়তো ভুল হবে না! ৪০ বছর বয়সী এই তারকা এবার নতুন ক্লাবে যোগ দিচ্ছেন। চিলির বিখ্যাত ক্লাব কোলো কোলোতে দেখা যাবে তাঁকে। শুক্রবার ক্লাবটির সভাপতি আনিবাল মোসা বিষয়টি নিশ্চিত করেন।
সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ফ্রি এজেন্ট হিসেবে থাকা ভোজিনিয়া শিগগিরই চিলিতে যাবেন। সেখানে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করবেন তিনি। এরপর এস্তাদিও মনুমেন্তালে তাঁকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে। চিলির ক্লাবটির সভাপতি মোসা বলেন, ‘ভোজিনিয়া কোলো কোলোর খেলোয়াড় হতে যাচ্ছেন। আগামী কয়েক দিনের মধ্যে তিনি চিলিতে আসবেন এবং স্বাস্থ্য পরীক্ষা শেষে তাঁকে পরিচয় করিয়ে দেওয়া হবে।’
তবে দুই পক্ষের মধ্যে চুক্তি এখনো চূড়ান্ত হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে কোলো কোলো একটি ছবি পোস্ট করে ভোজিনিয়াকে দলে ভেড়ানোর ইঙ্গিত দিয়েছে। কেপ ভার্দে গোলরক্ষকের কোঁকড়ানো চুলের সংকেত দিয়ে ক্যাপশনে লেখা হয়েছে ‘অরা।’
বিশ্বকাপ শুরুর আগেই পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব শাভেসের সঙ্গে চুক্তি শেষ হয় ভোজিনিয়ার। তখন কে জানত এই ভোজিনিয়াই বিশ্বকাপে নায়ক হবেন! বিশ্বকাপে একের পর এক দুর্দান্ত পারফরম্যান্সে সামাজিক যোগাযোগমাধ্যমে ভোজিনিয়ার জনপ্রিয়তা আকাশছোঁয়া হয়ে যায়।
ইনস্টাগ্রামে তাঁর অনুসারীর সংখ্যা পৌঁছে যায় ২৮.৩ মিলিয়নে, যা থিবো কোর্তোয়া, মানুয়েল নয়ার, ইকার ক্যাসিয়াসের মতো কিংবদন্তিদের চেয়েও বেশি। এমনকি তিনি জায়গা পেয়েছেন সমর্থকদের ভোটে হওয়া টুর্নামেন্ট সেরা একাদশেও।
৪০ বছর বয়সী ভোজিনিয়া পেশাদার ক্যারিয়ারে আরও এক বা দুই মৌসুম খেলতে চান। সম্প্রচারমাধ্যম সিবিএসকে দেওয়া সাক্ষাৎকারে ভোজিনিয়া বলেন, ‘আমি এমন একটি দল চাই, যারা আমার খেলোয়াড়ি দক্ষতাকে মূল্যায়ন করবে, শুধু মার্কেটিংয়ের জন্য কিনবে না।’ সে সময় তাঁর ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার গুঞ্জনও উঠেছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয় মুখ ভোজিনিয়া নতুন দল পাওয়ার ঘোষণা ইতিবাচক সাড়া ফেলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে একজন লিখেছেন, ‘তাঁর কারণে কত শিশু যে গোলরক্ষক হতে চাইবে! এটি দারুণ ইতিবাচক প্রভাব ফেলবে।’ এমনকি ইংরেজ মিডফিল্ডার জুড বেলিংহামও এই চুক্তির পোস্টে মন্তব্য করে লিখেছেন, ‘দ্য বেস্ট।’
কোলো কোলো চিলির সবচেয়ে জনপ্রিয় ও সফল ফুটবল ক্লাব। ১৯২৫ সালে প্রতিষ্ঠিত হওয়া এই ক্লাব চিলির সান্তিয়াগো শহরের প্রতিনিধিত্ব করে। বর্তমানে দলের কোচ আর্জেন্টিনার ফার্নান্দো অর্তিজ। দলে আছেন আর্তুরো ভিদালের মতো পরিচিত মুখ। ক্লাবটি এখন পর্যন্ত ৩৪টি চিলিয়ান লিগ, ১৪টি কোপা চিলি এবং ১৯৯১ সালের কোপা লিবার্তোদোরেস জিতেছে, যা কোনো চিলিয়ান ক্লাবের প্রথম ও একমাত্র লিবার্তোদোরেস শিরোপা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category