• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
Headline
২৫ হাজার অভিবাসীকে তৃতীয় দেশে পাঠানোর বিনিময়ে ওইসব দেশকে দিয়েছে অর্থ রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমা’র নির্বাচনে জয়ের পথে পুতিনের দল ইমরান খানের আরও দুই বোন উজমা খান ও নোরিন নিয়াজি গ্রেফতার ইয়েমেনের মারিবে ভয়াবহ সেনা-হুথি সংঘাত, ৮০ জনের বেশি হুথি যোদ্ধা নিহত আইসিসির বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন বৈশ্বিক বাজারে কমেছে তেলের দাম, ১১ দিনের মধ্যে সর্বনিম্ন সিরিয়ার আলেপ্পোয় সেনাঘাঁটিতে একের পর এক বিস্ফোরণ ডায়ানার মৃত্যুর পর চার্লস বলেছিলেন, মানুষ ‘খুব শিগগির’ তাঁকে ভুলে যাবে বাজারে মধ্যবিত্তের নাগালের বাইরে ফলের দাম বিদ্যুৎ গ্রিডের ঘাটতি ও জ্বালানি আমদানির চাপে রূপপুরে বিদ্যুৎ উৎপাদনে তোড়জোড়

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন এন্টিগা-বারবুডা

Reporter Name / ৩ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত স্পোর্টস: ১১ ব্যাটারের মাত্র দুজন দুই অঙ্কের ঘরে। তবুও ১৭০ রান তুলে স্বস্তিতেই ছিল জ্যামাইকা কিংসমেন। কারণ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে সর্বোচ্চ রান তাড়া করার চ্যালেঞ্জ তারা ছুড়ে দিয়েছিল এন্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সকে। কিন্তু সেই ঘোর কাটতে তাদের সময় লাগেনি।
১৭১ রানের লক্ষ্যে ছোটার জন্য ভালো শুরুর বিকল্প ছিল না এন্টিগার। পাওয়ার প্লেতে মাত্র ১ উইকেট হারিয়ে ৭৬ রান তুলে তারা সেই কাজে সফল। চার ব্যাটার মিলেই সিপিএলের ফাইনালের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে সফল হওয়ার দৃষ্টান্ত তৈরি করল এন্টিগার দল।
১৭তম ওভারের চতুর্থ বলে হাসান নওয়াজ ছক্কা মারলেন। বল সীমানার ওপারে আছড়ে পড়া পর্যন্ত তিনি ও এএ জাঙ্গু তাকিয়ে ছিলেন। তারপরই উদযাপনে মাতলেন তিনি। স্যার কার্টলি অ্যামব্রোস পুরো দলের সঙ্গে মাঠের ভেতরে দিলেন ভোঁ দৌড়। জাঙ্গু ও নওয়াজকে আবেগে জড়িয়ে ধরলেন। তারপর হাত মেলানো ও আলিঙ্গনে এই সাফল্য উদযাপনে মেতেছিল এন্টিগা। প্রথমবার তারা শিরোপা জিতে নিলো। ৩০ রানে ২ উইকেট হারানোর পর জ্যামাইকা ঘুরে দাঁড়ায়। সাইম আইয়ুবকে নিয়ে মাজ সাদাকাত ৮০ রানের জুটি গড়েন। ২৯ রানে সাইম বিদায় নেওয়ার পর আবার ছোটখাটো বিপর্যয়।
১২৭ রানে সাত উইকেট হারানোর পর কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিল তারা। শেষ পর্যন্ত ৪৯ বলে সেঞ্চুরি করা সাদাকাতের ১১৪ রানে ভর করে চ্যালেঞ্জিং স্কোর গড়ে দলটি। এই দুজনের বাইরে কেবল দুই অঙ্কের ঘরে রান এসেছে অতিরিক্ত খাত (১২) থেকে। ৫৮ বলে ৮ চার ও ৯ ছয়ে ১১৪ রান করে ইনিংসের শেষের আগের বলে আউট হন মাজ সাদাকাত। এন্টিগার পাকিস্তানি স্পিনার সুফিয়ান মুকিম ৪ ওভারে ১৪ রান দিয়ে চার উইকেট নেন।
লক্ষ্যে নেমে রাকিম কর্নওয়াল ইনিংসের ষষ্ঠ বলে আউট হন। তার আগে দুটি করে চার-ছয়ে ২০ রান তোলেন তিনি। এই ঝোড়ো শুরুটা এন্টিগাকে আরও উজ্জীবিত করে। এভিন লুইস ও জাঙ্গুর ৬৪ রানের জুটিতে পথ হারায়নি তারা।
৩৮ রানে লুইস বিদায় নেন। তারপর জাঙ্গু ও নওয়াজের ৮৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে দাপুটে জয় পায় এন্টিগা। ৩৪ বলে ৫৭ রানে জাঙ্গু ও ৩৫ বলে ৪৭ রানে নওয়াজ অপরাজিত ছিলেন। ২ উইকেট হারিয়ে ১৭৩ রান করে তারা।
ম্যাচসেরা ও টুর্নামেন্ট সেরার পুরস্কার পাওয়া দুজনই পাকিস্তানের। ফাইনালের সেরা হয়েছেন সুফিয়ান। শাদাব ১৩২ রান ও ১১ উইকেট নিয়ে হয়েছেন সিপিএলের এই মৌসুমের সেরা খেলোয়াড়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category