• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
Headline
স্টেশনে গিয়ে জনসাধারণের কাছে রেলওয়ের সমস্যা শুনলেন মন্ত্রী পর্যটক সংকটে ভোগার পর আবারও প্রাণচাঞ্চল্য ফিরছে কুয়াকাটায় প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন: প্রতিমন্ত্রী সালাউদ্দিন দাম কমতে শুরু করেছে রাজশাহীর সবজির বাজারে সোনারগাঁয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন বগুড়ায় এনসিপি নেতাদের ব্যানার পুড়িয়ে ছাত্রদলের বিক্ষোভ সাভারে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিলে ধাওয়া দিয়ে ৯ জনকে আটক চট্টগ্রামে ব্যবসা গুটিয়ে নিচ্ছে এস আলম গ্রুপ, চাকরি হারিয়েছেন ১০ হাজার শ্রমিক টানা বৃষ্টির অজুহাতে ৪০০ ছুঁই ছুঁই কাঁচা মরিচ জনতা ব্যাংকে নিয়মিত পদোন্নতির পাশাপাশি সুপারনিউমারারি পদোন্নতির দাবি

ক্যালিফোর্নিয়ায় এফ–৩৫বি বোমারু বিমান বিধ্বস্ত, বেঁচে গেলেন পাইলট

Reporter Name / ৪ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

প্রভাত ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে একটি এফ-৩৫বি স্টেলথ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে দুর্ঘটনার আগেই পাইলট বিমান থেকে নিরাপদে বেরিয়ে আসায় প্রাণে বেঁচে গেছেন বলে জানিয়েছে দেশটির মেরিন কোর।
মেরিন কোর এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার সান ডিয়েগোর মিরামার বিমানঘাঁটির কাছে বিমানটি বিধ্বস্ত হয়। পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। তাঁকে স্থানীয় একটি চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়েছে। তাঁর অবস্থা স্থিতিশীল, আঘাত গুরুতর নয়।
স্থানীয় সংবাদমাধ্যমে হেলিকপ্টার থেকে ধারণ করা ভিডিওতে দেখা গেছে, খোলা মাঠে বিধ্বস্ত যুদ্ধবিমানটির ধ্বংসাবশেষ থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে। ঘটনাস্থলে রয়েছে সামরিক বাহিনী ও ফায়ার সার্ভিসের একাধিক যান। আগুন নিয়ন্ত্রণে আনতে ধ্বংসাবশেষের চারপাশে রাসায়নিক দ্রব্য ছিটানো হচ্ছে। ফায়ার হোস দিয়েও আগুন নেভানোর কাজ চলছে।
সান ডিয়েগো ফায়ার সার্ভিস বিভাগের মুখপাত্র ক্যান্ডেস হ্যাডলি বলেন, যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার পর আশপাশের ঝোপঝাড়ে আগুন ছড়িয়ে পড়ে। সেই আগুন নিয়ন্ত্রণে অগ্নিনির্বাপণকর্মীরা কাজ করেন।
মিরামার ঘাঁটি একসময় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বিখ্যাত যুদ্ধবিমান চালক প্রশিক্ষণকেন্দ্র ছিল। হলিউডের জনপ্রিয় চলচ্চিত্র ‘টপ গান’-এর মূল প্রশিক্ষণকেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছিল এটি। সে সময় ঘাঁটিটির ডাকনাম ছিল ‘ফাইটারটাউন ইউএসএ’। ১৯৯৬ সালে ঘাঁটিটি মেরিন কোরের কাছে হস্তান্তর করা হলে প্রশিক্ষণ কার্যক্রম নেভাদার নেভাল এয়ার স্টেশন ফ্যালনে স্থানান্তর করা হয়।
যুক্তরাষ্ট্রের গভর্নমেন্ট অ্যাকাউন্টেবিলিটি অফিসের (জিএও) ২০২৪ সালের এক বিশ্লেষণ অনুযায়ী, দেশটির মেরিন কোর, নৌবাহিনী ও বিমানবাহিনীর কাছে বর্তমানে ৬৩০টির বেশি এফ-৩৫ যুদ্ধবিমান আছে।
এফ-৩৫–এর বিভিন্ন সংস্করণের মধ্যে এফ-৩৫বি এমন একটি মডেল, যা স্বল্প দূরত্ব থেকে উড্ডয়ন এবং খাড়াভাবে অবতরণ করতে সক্ষম। একটি এফ-৩৫বির দাম প্রায় ১০ কোটি ৯০ লাখ মার্কিন ডলার।
জিএওর হিসাব অনুযায়ী, আরও ১ হাজার ৮০০টির বেশি যুদ্ধবিমান কেনা, কয়েক দশক ধরে সেগুলো পরিচালনাসহ পুরো এফ-৩৫ কর্মসূচির ব্যয় প্রায় ২ ট্রিলিয়ন (২ লাখ কোটি) ডলারে পৌঁছাতে পারে।
ফ্লাইট সেফটি ফাউন্ডেশনের এভিয়েশন সেফটি নেটওয়ার্কের তথ্য অনুযায়ী, চলতি বছর যুক্তরাষ্ট্রে অন্তত সাতটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে জুন মাসে। ক্যালিফোর্নিয়ার মোজাভি মরুভূমি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর একটি বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় বিমানে থাকা আটজনের মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category