• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
Headline
নারায়ণগঞ্জের ফতুল্লায় দৌড়ে প্রাণ বাঁচানো পুলিশ কর্মকর্তা ক্লোজড ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে ধরা আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল পুরোপুরি চালু করতে ১,৪১০ কোটি টাকা বরাদ্দ চাইল কর্তৃপক্ষ স্টেডিয়ামের পরিবেশ ফেরাতে নিরাপত্তাকর্মীদের ভূমিকা জরুরি: ক্রীড়া প্রতিমন্ত্রী নিরাপদ ও সময়সাশ্রয়ী পরিবহনব্যবস্থা গড়ে তোলা সরকারের লক্ষ্য : সড়ক প্রতিমন্ত্রী পলায়নের পরেও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি : রিজভী শাহজালালের তৃতীয় টার্মিনাল পাচ্ছে জাপানি কোম্পানি, চুক্তি ১৫ বছরের ঠান্ডা আবহাওয়াতেও বিদ্যুৎ থাকছে না পিজিসিবি বলছে ‘লোডশেডিং নেই’ এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন জিপিএ-৫ পেলেন ১৬০০ পরীক্ষার্থী, ফেল থেকে পাস ৫৫৪৮

খুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি

Reporter Name / ২৬ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, খুলনা: খুলনায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দিয়ে ঢেকে দিয়েছে অজ্ঞাতরা।‎‎‎ একই দেয়ালে দেখা গেছে রবীন্দ্রনাথবিরোধী কয়েকটি পোস্টার।শনিবার (৭ নভেম্বর) সকালে খুলনা নগরীর শিববাড়ী মোড় সংলগ্ন রেলস্টেশনের দেয়ালে এ চিত্র দেখা যায়।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রধানমন্ত্রীর খুলনা সফরকে কেন্দ্র করে নগরীর সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে বিভিন্ন দেয়ালে আঁকা হয় ইতিহাস, ঐতিহ্য ও বিভিন্ন ব্যক্তিদের গ্রাফিতি। এরই ধারাবাহিকতায় শিববাড়ী মোড় সংলগ্ন রেলস্টেশনের দেয়ালে স্থান পায় দেশের বিভিন্ন বরেণ্য ব্যক্তির প্রতিকৃতি। এসব ছবির মধ্যে ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি।‎ কিন্তু কে বা কারা রবীন্দ্রনাথের প্রতিকৃতির মুখমণ্ডল কালো কালি দিয়ে ঢেকে দিয়েছে। পাশাপাশি দেয়ালে সাঁটানো হয়েছে রবীন্দ্রনাথবিরোধী কয়েকটি পোস্টার।
স্থানীয় বাসিন্দা আজাদ হোসেন বলেন, সংস্কৃতির স্মারক হিসেবে আঁকা এমন একটি প্রতিকৃতি কেনো করা হলো? এটা আসলে খুঁজে বের করা প্রয়োজন। এমনিতেই সামান্য ঘটনায় দেশে অস্থিতিশীল পরিস্থিতি হয়। এই কালি দেয়ার পেছনে কোনো ষড়যন্ত্র আছে কি না খুঁজে দেখা উচিত।
স্থানীয় ব্যবসায়ি সামিউল হক বলেন, গ্রাফিতি ও ডিজাইনগুলো সিটি করপোরেশনের সৌজন্যে করা হয়েছে। এই গ্রাফিতি কোনো রাষ্ট্রবিরোধী হলে তো সিটি করপোরেশন অংকন করাতো না। তবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি ঘিরে কোনো গোষ্ঠী বিরোধি বা কোনো চক্রান্ত আছে কি না তা উন্মোচন করা উচিত।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, এ বিষয়ে কোনো তথ্য জানা নেই। কেউ অভিযোগও করেননি। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category