• রবিবার, ২৪ মে ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

খেলা বান্ধব পরিবেশই আনবে সমাজের গুণগত পরিবর্তন : ক্রীড়া প্রতিমন্ত্রী

Reporter Name / ৬ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

প্রভাত রিপোর্ট: দেশের খেলাধুলার সামগ্রিক মানোন্নয়ন এবং বিশ্বমঞ্চে স্পোর্টস ডিপ্লোম্যাসিকে এগিয়ে নিতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব মো. আমিনুল হক। শনিবার (২৩ মে) রাজধানীতে অনুষ্ঠিত আন্তর্জাতিক হাফ ম্যারাথন ‘ওয়ান রান’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের এই আধুনিক রূপান্তর ও চলমান অগ্রযাত্রার মূল রূপকার হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান বলে উল্লেখ করেন আমিনুল হক। হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ব্যারিস্টার জাইমা রহমানসহ দেশ-বিদেশের প্রায় এক হাজার অ্যাথলেট।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের মূল লক্ষ্যই হলো যুবসমাজকে মাঠমুখী করা এবং স্পোর্টসকে একটি শক্তিশালী মাধ্যম হিসেবে গড়ে তোলা। ১ কিলোমিটার, ৫ কিলোমিটার, ১০ কিলোমিটার এবং ২১.১ কিলোমিটার হাফ ম্যারাথনÍএই চারটি ক্যাটাগরিতে দেশি-বিদেশি দৌড়বিদদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেশের ক্রীড়া সংস্কৃতির এক ইতিবাচক চিত্র তুলে ধরে বলে তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর কন্যা ব্যারিস্টার জাইমা রহমান দেশের বিভিন্ন প্রান্তে যেমন বান্দরবান, কক্সবাজার ও চট্টগ্রামে আয়োজিত রান বা দৌড় প্রতিযোগিতার প্রশংসা করেন। এই ধরনের আয়োজন সাধারণ মানুষকে সুস্থ ও ফিট থাকতে দারুণভাবে অনুপ্রাণিত করে উল্লেখ করে তিনি আগামীতে নিজেও এই ধরনের আয়োজনে অংশ নিয়ে সবার সঙ্গে দৌড়ানোর ইচ্ছা প্রকাশ করেন। তিনি জোর দিয়ে বলেন, সুস্থ সমাজ বিনির্মাণে নারী-পুরুষ এবং সব ধরনের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন এবং তাদের সহযোগিতায় সবাইকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ৭৪ বছর বয়সী এক অ্যাম্বাসেডরের জীবনের গল্প তুলে ধরে জাইমা রহমান ‘জীবনকে ভালোবাসুন, ফিট থাকুন’এই মূলমন্ত্র নিয়ে যুবসমাজকে জীবন গড়ার আহ্বান জানান। আন্তর্জাতিক মানের এই আয়োজন সফলভাবে সম্পন্ন করায় তিনি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category