• বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
Headline
​তথ্য ও সম্প্রচারমন্ত্রীর ঘোষণা ও সাংবাদিকের মর্যাদা ২৪ ঘণ্টারও কম সময়ে বিক্রি হয়ে গেলো একটি প্যাকেজ টিকিট, যার মূল্য প্রায় ৫০ কোটি টাকা স্পিডের কারণেই পেনাল্টি মিস করেছেন মেসি! আর্জেন্টিনা-মিশর ম্যাচে বিতর্কিত রেফারিং, আনুষ্ঠানিক ব্যাখ্যা দিলো ফিফা বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে নতুন কোচ রাফায়েল মার্কেজকে নিয়োগ দিল মেক্সিকো মেসির কাছ থেকে উপহারও পাবেন ক্লোসা আর্জেন্টাইন তারকাসহ বিশ্বকাপে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৮ ফুটবলার জয়াকে ঘিরেই ফিরছে ‘আজও অর্ধাঙ্গিনী’ শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি ‘কিং’-এর বাজেট ৪৫০ কোটি? নির্মাতার ভিন্ন ইঙ্গিত

গাজীপুরে কারখানায় এক নারী শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ ও ভাঙচুর

Reporter Name / ৩৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

প্রভাত সংবাদদাতা, গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি এলাকায় একটি কারখানার ভেতরে এক নারী শ্রমিকের মৃত্যুর ঘটনায় শ্রমিকরা বিক্ষোভ ও ভাঙচুর করেছেন। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে শ্রমিকরা কাজে যোগ দেওয়ার পর ওই নারী শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা ওই কারখানাসহ আশপাশের কয়েকটি কারখানায় ব্যাপক ভাঙচুর চালান।
নিহত ওই শ্রমিকের নাম লিজা (৩৬), তিনি পিরোজপুরের নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া এলাকার বিদ্যুৎ হোসেনের স্ত্রী। তিনি শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি এলাকায় অবস্থিত ‘কালার অ্যান্ড কোং লিমিটেড’ নামের একটি পোশাক কারখানায় সুইং অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ, শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা যায়, অসুস্থ থাকায় গত ১১ জুন থেকে লিজা ছুটিতে ছিলেন। এরপর ২৪ জুন তিনি কারখানায় কাজে যোগ দেন। কর্মস্থলে আসার পর পুনরায় অসুস্থ বোধ করলে তিনি কারখানা কর্তৃপক্ষের কাছে ছুটি চান।
অভিযোগ রয়েছে, কর্তৃপক্ষ তাকে ছুটি না দিয়ে কাজ করতে বাধ্য করে। একপর্যায়ে বুধবার গভীর রাতে লিজা কারখানার ভেতরেই অসুস্থ হয়ে মারা যান।
বৃহস্পতিবার সকালে শ্রমিকরা কাজে এসে তার মৃত্যুর সংবাদ পান। এরপর তারা ক্ষিপ্ত হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ওই কারখানা ও পার্শ্ববর্তী আরও কয়েকটি কারখানায় ব্যাপক ভাঙচুর চালান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় শ্রমিকরা একটি আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম জানান, এক নারী শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে কয়েকটি কারখানার শ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভ ও ভাঙচুর করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে আগামী শনিবার এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের নিয়ে আলোচনার সিদ্ধান্ত হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানার আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category