• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
Headline
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আবার পাল্টাপাল্টি হামলা আলাস্কা থেকে অবশেষে সিনেটে জিতলেন ডেমোক্র্যাট পেলটোলা, এখন ব্যবধান ৫৬-৪৪ ট্রাম্প–বাইডেনকে হত্যার চক্রান্ত, যুক্তরাষ্ট্রে ইরান–সংশ্লিষ্ট পাকিস্তানির ২৭ বছরের কারাদণ্ড রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত হয়ে যাত্রী-ক্রুসহ ১৯ জনের সবাই নিহত পশ্চিম তীরের ৩ ইসরায়েলি নাগরিক ও ৪ সংস্থাকে অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে কেমব্রিজ ডিকশনারির বর্ষসেরা শব্দ ‘হিউম্যান’ বিশ্ববাজারে এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে স্বর্ণের দাম বাংলাদেশ আর ‘উন্নয়নের বিস্ময়’ নয় আন্তর্জাতিক ‌ফ্লেম অ্যাওয়ার্ডস এশিয়ায় ৫ ক্যাটাগরিতে সেরা বিকাশ ডিএনসিসি প্রশাসক মিল্টনের ব্যক্তিগত কার্যালয়ের নিচে হামলা–ভাঙচুর

গাজীপুরে পোশাকশ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, ৩৯ কারখানা বন্ধ ঘোষণা

Reporter Name / ১৪ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, গাজীপুর: ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে গাজীপুরে আজ বুধবারও বিক্ষোভ করছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা। সকাল সাড়ে ৮টা থেকে গাজীপুর মহানগরীর ছয়দানা এলাকায় কলম্বিয়া গার্মেন্টসের সামনে এ কর্মসূচি শুরু করেন তাঁরা। একপর্যায়ে পোশাকশ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। এ ঘটনায় মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এদিকে শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুর মহানগরীর ১০টি পোশাক কারখানায় আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন এলাকার পোশাক কারখানার শ্রমিকেরা ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলন করছেন। গতকাল মঙ্গলবার কোনাবাড়ী, জরুন, ছয়দানা, ভোগড়া, চান্দনা চৌরাস্তা ও শ্রীপুর উপজেলার কয়েকটি এলাকায় একই দাবিতে বিক্ষোভ করেন শ্রমিকেরা।
এরই ধারাবাহিকতায় আজ সকাল সাড়ে আটটার দিকে গাজীপুর মহানগরীর ছয়দানা এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। পরে তাঁরা ছয়দানা ও হারিকেন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন এই সড়কে চলাচলকারী যাত্রীরা।
খবর পেয়ে শিল্প পুলিশ, থানা-পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে যান। পুলিশ জানায়, তারা গিয়ে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এরপরও মহাসড়ক থেকে সরে না যাওয়ায় সোয়া ৯টার দিকে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করা হয়। আবার তাঁরা হারিকেন এলাকায় অবস্থান নেন। অন্যদিকে মহানগরীর কোনাবাড়ী এলাকায় দুটি পোশাক কারখানার শ্রমিকেরাও বিক্ষোভ করেন। তবে তাঁরা মহাসড়কে অবস্থান নেননি।
উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে জানিয়ে গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, শ্রমিক আন্দোলনের কারণে আজ সকালে ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category