• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
Headline
নারায়ণগঞ্জের ফতুল্লায় দৌড়ে প্রাণ বাঁচানো পুলিশ কর্মকর্তা ক্লোজড ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে ধরা আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল পুরোপুরি চালু করতে ১,৪১০ কোটি টাকা বরাদ্দ চাইল কর্তৃপক্ষ স্টেডিয়ামের পরিবেশ ফেরাতে নিরাপত্তাকর্মীদের ভূমিকা জরুরি: ক্রীড়া প্রতিমন্ত্রী নিরাপদ ও সময়সাশ্রয়ী পরিবহনব্যবস্থা গড়ে তোলা সরকারের লক্ষ্য : সড়ক প্রতিমন্ত্রী পলায়নের পরেও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি : রিজভী শাহজালালের তৃতীয় টার্মিনাল পাচ্ছে জাপানি কোম্পানি, চুক্তি ১৫ বছরের ঠান্ডা আবহাওয়াতেও বিদ্যুৎ থাকছে না পিজিসিবি বলছে ‘লোডশেডিং নেই’ এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন জিপিএ-৫ পেলেন ১৬০০ পরীক্ষার্থী, ফেল থেকে পাস ৫৫৪৮

গুলিস্তানে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর বিক্ষোভ

Reporter Name / ৬৭ Time View
Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬

প্রভাত রিপোর্ট: রাজধানীর গুলিস্তানে ব্যবসায়ীদের ওপর চাঁদাবাজ, দখলদার, সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে মিছিল করেছে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ। রবিবার (৫ জুলাই) দুপুরে চাঁদাবাজ, দখলদার, সন্ত্রাসী প্রতিরোধ কমিটির ব্যানারে গুলিস্তানে বিক্ষোভ মিছিলটি করা হয়। বিক্ষোভ মিছিলটি বায়তুল মোকাররম জামে মসজিদ প্রাঙ্গণে এসে শেষ হয়। এর আগে শনিবার জামায়াতে ইসলামীর মিছিলে বিএনপির স্থানীয় কর্মীরা হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। এতে ফুলবাড়িয়া ফ্লাইওভারের নিচে জামায়াতের নেতাকর্মীরা বিএনপির বিরুদ্ধে বিক্ষোভ করছে।
জামায়াতের ঢাকা দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আব্দুল সাত্তার সুমন বলেন, চাঁদাবাজরা বেশ কয়েকদিন ধরে জামাতের ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করে আসছে। এই চাঁদার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। সেখানে কিছু সন্ত্রাসী হামলা চালায়। এতে তিনজন গুরুতরসহ ২০ আহত হয়েছেন।
জামায়াত সূত্র জানায়, বিএনপির কর্মীরা দীর্ঘদিন থেকে রাজধানীর গুলিস্তান এলাকায় চাঁদাবাজি ও দখলবাজি অব্যাহত রেখেছে। কিছুদিন ধরে তারা মার্কেট তালাবদ্ধ করে মার্কেটে নিয়ন্ত্রণ নিতে চায়। তখন সাধারণ ব্যবসায়ীদের অনুরোধে পাশে দাঁড়ায় জামায়াতে ইসলামীর স্থানীয় নেতারা। আজ স্থানীয় জামায়াত রাজধানীর ফুলবাড়িয়ায় সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল আহ্বান করে। সেখানে স্থানীয় ব্যবসায়ীরা জড়ো হলে তারা অতর্কিত হামলা চালায়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category