• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
Headline
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১০৪৪ ভরি স্বর্ণ, ১০৮৮ ভরি রুপা ৬৬৬ কোটি টাকা: যত দ্রুত সম্ভব গ্রামীণ কল্যাণের কাছ থেকে বকেয়া কর আদায়ের নির্দেশ দীর্ঘদিন সুস্থভাবে বেঁচে থাকতে পর্যাপ্ত ঘুমের বিকল্প নেই মেয়ে সন্তান হলে কি সত্যিই বাবার আয়ু বাড়ে? মেটা যদি একদিন কনটেন্টের টাকা দেয়া বন্ধ করে দেয়? অন্দরসজ্জায় সবুজ গাছেই বদলে যাবে ঘরের চেহারা চার দিনের রিমান্ডে সাবেক দুই সেনা কর্মকর্তা মুম্বাইয়ে পুলিশের হাতে আটকের পর শরীরে আঘাতের দাগ, ছবি প্রকাশ জেইন মেরির মিষ্টির শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ নভেম্বর ভারতের আন্দোলন তাদের অভ্যন্তরীণ বিষয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

গোপন সাক্ষাৎ, বিচ্ছেদের পর কি প্রেমে পড়েছেন লোপেজ ও আরবান

Reporter Name / ১৮ Time View
Update : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

প্রভাত বিনোদন: পপ তারকা জেনিফার লোপেজ ও অস্ট্রেলীয় বংশোদ্ভূত মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী কিথ আরবানের প্রেমের গুঞ্জন নিয়ে এখন সরগরম হলিউড। তাঁদের মধ্যে কি নতুন কোনো সম্পর্ক গড়ে উঠেছে? নাকি পুরোনো বন্ধুত্ব ঘিরেই তৈরি হয়েছে প্রেমের গুঞ্জন?
সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিনোদনবিষয়ক ওয়েবসাইট রাডারঅনলাইন দাবি করেছে, নিজেদের দাম্পত্য সম্পর্কের ইতি টানার পর লোপেজ ও আরবানের মধ্যে যোগাযোগ বেড়েছে। দুজনের মধ্যে ব্যক্তিগত বিষয় নিয়ে কথাবার্তা হচ্ছে, এমনকি গোপনে দেখা করার কথাও শোনা যাচ্ছে। তবে এই দাবির ভিত্তি একজন নাম প্রকাশ না করার শর্তের সূত্রের বক্তব্য। দুজনের কেউই তাঁদের প্রেমের সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেননি।
লোপেজ ও আরবানের পরিচয় আজকের নয়। ২০১৪ সালে জনপ্রিয় রিয়েলিটি শো ‘আমেরিকান আইডল’–এর বিচারক হিসেবে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। সে সময় তাঁদের সঙ্গে বিচারকের আসনে ছিলেন সংগীতশিল্পী হ্যারি কনিক জুনিয়র। পরের মৌসুমেও বিচারক হিসেবে দেখা যায় লোপেজ ও আরবানকে।
কাজের সূত্রে গড়ে ওঠা সেই পরিচয়ই এখন নতুন করে আলোচনায় এসেছে। রাডারঅনলাইনের প্রতিবেদনে নাম প্রকাশ না করার শর্তের একটি সূত্রের দাবি, দুই তারকার মধ্যে নিয়মিত যোগাযোগ হচ্ছে। তাঁরা নাকি নিজেদের ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা ও নানা অনিশ্চয়তা নিয়েও কথা বলছেন। এমনকি তাঁদের বন্ধুত্ব অন্য কোনো দিকে মোড় নিতে পারে, এমন আলোচনাও চলছে বলে জানিয়েছে ওয়েবসাইটটি।
জেনিফার লোপেজের প্রেম ও দাম্পত্য জীবন বহু বছর ধরেই সংবাদমাধ্যমের আলোচনায়। অভিনেতা বেন অ্যাফ্লেকের সঙ্গে তাঁর সম্পর্কের গল্পও যেন হলিউডের রোমান্টিক সিনেমার চিত্রনাট্য। ২০০০–এর দশকের শুরুতে তাঁদের প্রেম ও বাগ্‌দান আলোচনায় এসেছিল। পরে সম্পর্ক ভেঙে যায়। প্রায় দুই দশক পর ২০২১ সালে আবার কাছাকাছি আসেন তাঁরা। ২০২২ সালে বিয়ে করেন এই দুই তারকা।
কিন্তু সেই দাম্পত্যও দীর্ঘস্থায়ী হয়নি। ২০২৪ সালের আগস্টে বিবাহবিচ্ছেদের আবেদন করেন লোপেজ। আদালতের নথিতে তাঁদের বিচ্ছেদের তারিখ হিসেবে ২০২৪ সালের ২৬ এপ্রিল উল্লেখ করা হয়েছিল। ২০২৫ সালের জানুয়ারিতে বিচ্ছেদ চূড়ান্ত হয়।
বিচ্ছেদের পর নিজের জীবন ও ভবিষ্যৎ নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন লোপেজ। ২০২৬ সালের ২৭ মে জিমি কিমেলের টক শোতে গিয়ে তিনি জানান, বর্তমানে একা থাকতেই ভালো লাগছে। ভবিষ্যতে উপযুক্ত কারও সঙ্গে পরিচয় হলে সম্পর্কের সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি। তবে সেই বক্তব্যে কিথ আরবানের নাম ছিল না। লোপেজের এই মন্তব্যকে তাই আরবানের সঙ্গে সম্পর্কের ইঙ্গিত হিসেবে দেখার সুযোগ নেই।
অন্যদিকে কিথ আরবান দীর্ঘদিনের দাম্পত্য জীবনের জন্যও পরিচিত। হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যানের সঙ্গে ২০০৬ সালে বিয়ে হয়েছিল তাঁর। প্রায় ১৯ বছরের সংসারে তাঁদের দুই মেয়ে রয়েছে।
২০২৫ সালের সেপ্টেম্বরে কিডম্যান বিবাহবিচ্ছেদের আবেদন করেন। ২০২৬ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের টেনেসির একটি আদালত তাঁদের বিচ্ছেদ চূড়ান্ত করেন। ফলে দুজনের দীর্ঘ দাম্পত্যের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category