• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
Headline
অর্থনৈতিক অনিশ্চয়তায়ও কারা টিকিয়ে রেখেছেন বিলাসপণ্যের বাজার বাজুসের সিদ্ধান্ত: নতুন অলংকার কিনতে ক্রেতাদের আলাদা করে মজুরি দিতে হবে ঋণ-আমানতের সুদ ব্যবধান কমাতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মানছে না অধিকাংশ ব্যাংক জুলাই-সেপ্টেম্বরে তৈরি পোশাকের নিট রপ্তানি আয় ১১.২ শতাংশ নতুন নতুন প্রকল্প ব্যয় বাড়ছে , তবে আয় বাড়ছে না ২৮ বছর পর ওয়েনের কীর্তি ছুঁলেন ১৮ বছরের এনগুমোহা এবার এএফসির শাস্তি, আপিলের অবস্থা জানেন না আল আমিন ৩১২ বল খেললেন ফিলিপস-মিচেল, ভারতকে হতাশ করে নিউজিল্যান্ডের ড্র স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি নিয়ে ‘বিন্দুমাত্র সন্দেহ নেই’ ভিলিয়ার্সের অলিম্পিক সোনার পদকে সোনা কতটুকু

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

Reporter Name / ২৭ Time View
Update : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, গোপালগঞ্জ: মক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি ও শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) সব ধরনের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। আগামী ২২ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও রিজেন্ট বোর্ডের সচিব মো. মোরাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১৭ নভেম্বর অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ষষ্ঠ জরুরি সভায় সিদ্ধান্ত নিয়ে ১৮ ও ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখা হয়েছিল। একই সভার সিদ্ধান্তের ধারাবাহিকতায় জেলার সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা এবং শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে ২২ নভেম্বর থেকে পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ সিদ্ধান্তের পেছনে রয়েছে কয়েক দিন ধরে চলা আন্দোলন এবং ক্যাম্পাসের অস্থিতিশীল পরিস্থিতি। বৃহস্পতিবার দুপুরে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ক্যাম্পাসে প্রবেশ করে মিছিল ও স্লোগান দেওয়ার ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দুপুর ২টার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে ক্যাম্পাসে ঢোকেন। এরপর প্রশাসনিক ভবনের পাশ দিয়ে মিছিল করে গোলচত্বরে গিয়ে কর্মসূচি শেষ করেন। এ সময় তারা ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দেন। আওয়ামী লীগের কয়েকজন নেতার নামেও স্লোগান দিতে দেখা যায় তাদের।
মিছিলের পর দেওয়া বক্তব্যে নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রাখার দাবি জানান। আগামী সাত কর্মদিবসের মধ্যে নাম পরিবর্তন এবং বিভিন্ন দপ্তরে বঙ্গবন্ধুর ছবি পুনরায় স্থাপন না করা হলে নিজেরাই এসব দাবি বাস্তবায়নের উদ্যোগ নেবেন বলে হুঁশিয়ারি দেন তারা।
এর আগে আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনগুলোর আহ্বানে চলা লকডাউন কর্মসূচিকে ঘিরে বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দেশীয় অস্ত্র হাতে মিছিলের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।
এদিকে ক্যাম্পাসের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীদের একাংশ। তাদের অভিযোগ, উত্তেজনাকর পরিস্থিতি চললেও আনসার সদস্যদের বাইরে অন্য কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে ক্যাম্পাসে দেখা যায়নি।
এমন পরিস্থিতিতে রাজনৈতিক উত্তেজনা, বিভিন্ন পক্ষের মিছিল এবং নিরাপত্তা নিয়ে শিক্ষার্থীদের উদ্বেগের বিষয়গুলো বিবেচনায় নিয়ে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category