• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
Headline
প্রথমবার কোটি টাকা পাওয়া গেলো আখাউড়ার কেল্লা বাবা মাজারের দানবাক্সে কুয়াকাটা সৈকতে ভাঙনে বিলীনের পথে ট্যুরিস্ট পুলিশ বক্স বাংলাদেশ- অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্টের প্রথম দিনের সব টিকিট বিক্রি শেষ দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া দল থেকে বাদ পড়লেন ওপেনার জেক ওয়েদারাল্ড চেনা উত্তাপে ইউরোপের ক্লাব ফুটবল, গার্দিওলাকে ছাড়া প্রিমিয়ার লিগ মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে শাস্তি পেলেন ডেভিড ওয়ার্নার বিশ্বকাপ ফাইনালে রেফারির বডি ক্যামেরায় ধরা পড়ল অনেক মুহূর্ত গোলকিপার সময় নষ্ট করায় নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন সান্তোস অধিনায়ক নেইমার দুই স্ত্রীর হাতাহাতি, অজ্ঞান মিসরের কোচ হোসাম হাসান নিজেদের মাটিতে অস্ট্রেলিয়াকে এমনভাবে হারতে দেখে অবাক এবি ডি ভিলিয়ার্স

গোলকিপার সময় নষ্ট করায় নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন সান্তোস অধিনায়ক নেইমার

Reporter Name / ৬ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

প্রভাত স্পোর্টস: গোলকিপার সময় নষ্ট করলে শাস্তি হিসেবে এক মিনিটের জন্য দলের একজন খেলোয়াড়কে মাঠের বাইরে যেতে হবে। নতুন এই নিয়ম পরীক্ষামূলকভাবে চালু হয়েছে ব্রাজিলের সিরি আ-তে। সান্তোস অধিনায়ক নেইমার প্রথম খেলোয়াড় হিসেবে এই নিয়মে শাস্তি পেলেন।
পরীক্ষামূলকভাবে প্রিমিয়ার লিগসহ অন্য প্রতিযোগিতাগুলোতেও এই নিয়ম চালু করা হচ্ছে। কোনো গোলকিপারের চিকিৎসার জন্য খেলা বন্ধ থাকলে খেলা শুরু করতে কোচকে তাৎক্ষণিকভাবে অবশ্যই এক মিনিটের জন্য মাঠের বাইরে পাঠাতে একজন আউটফিল্ড খেলোয়াড়কে নির্বাচিত করতে হবে। কোচ যদি ১০ সেকেন্ডের মধ্যে সেই একজন খেলোয়াড়কে নির্বাচন করতে না পারে, তাহলে দলের অধিনায়ককে মাঠ ছাড়তে হবে।
সোমবার ভাস্কোর বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচে এই নিয়ম প্রথবার ব্রাজিলিয়ান শীর্ষ লিগে প্রয়োগ করা হয়েছে। গোলকিপার গ্যাব্রিয়েল ব্রাজাও চিকিৎসার জন্য অনুরোধ করেন। কিন্তু সান্তোস কোচ ১০ সেকেন্ডের মধ্যে কোন খেলোয়াড়কে মাঠ থেকে তুলে নেবেন, সেই সিদ্ধান্ত নিতে পারেননি। আর তাই অধিনায়ক নেইমারকে মাঠ ছাড়তে বলেন রেফারি।
এই বছরের বিশ্বকাপে ব্রাজিলের হয়ে দুই ম্যাচে বেঞ্চ থেকে মাঠে নেমেছিলেন নেইমার। ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে ২-১ গোলে হারার ম্যাচে পেনাল্টি থেকে জাল কাঁপান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category