• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
Headline
নারায়ণগঞ্জের ফতুল্লায় দৌড়ে প্রাণ বাঁচানো পুলিশ কর্মকর্তা ক্লোজড ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে ধরা আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল পুরোপুরি চালু করতে ১,৪১০ কোটি টাকা বরাদ্দ চাইল কর্তৃপক্ষ স্টেডিয়ামের পরিবেশ ফেরাতে নিরাপত্তাকর্মীদের ভূমিকা জরুরি: ক্রীড়া প্রতিমন্ত্রী নিরাপদ ও সময়সাশ্রয়ী পরিবহনব্যবস্থা গড়ে তোলা সরকারের লক্ষ্য : সড়ক প্রতিমন্ত্রী পলায়নের পরেও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি : রিজভী শাহজালালের তৃতীয় টার্মিনাল পাচ্ছে জাপানি কোম্পানি, চুক্তি ১৫ বছরের ঠান্ডা আবহাওয়াতেও বিদ্যুৎ থাকছে না পিজিসিবি বলছে ‘লোডশেডিং নেই’ এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন জিপিএ-৫ পেলেন ১৬০০ পরীক্ষার্থী, ফেল থেকে পাস ৫৫৪৮

গ্রাম পুলিশ মহাসমাবেশে আসার পথে ২ জনের মৃত্যু, পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা প্রতিমন্ত্রীর

Reporter Name / ৫৫ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

প্রভাত রিপোর্ট: রাজধানীতে আয়োজিত গ্রাম পুলিশ মহাসমাবেশে আসার পথে অসুস্থ হয়ে দুই জন গ্রাম পুলিশ সদস্য মারা গেছেন। তাদের পরিবারকে আর্থিক সহায়তা ও চাকরির ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শনিবার (৭ নভেম্বর) সমাবেশ শেষে হাসপাতালে গিয়ে তিনি এ কথা জানান। জানা গেছে, সমাবেশস্থলে আসার পথে অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়লে ওই দুই জনকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। গরমে অসুস্থ আরও কয়েকজন গ্রাম পুলিশ সদস্যকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মৃত্যুবরণকারী সদস্যরা হলেন, রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের মো. জমসেদ আলী (৪৭) এবং ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার চুরাইন ইউনিয়নের মো. কাইমুদ্দিন (৫৮)।
সমাবেশ শেষে প্রতিমন্ত্রী মীর শাহে আলম রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে যান। তিনি চিকিৎসাধীন অন্যান্য অসুস্থ ও আহত গ্রাম পুলিশ সদস্যদের শারীরিক অবস্থার সার্বিক খোঁজ-খবর নেন এবং চিকিৎসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
প্রতিমন্ত্রী হাসপাতাল কর্তৃপক্ষকে আহতদের সর্বাত্মক ও সর্বোত্তম চিকিৎসাসেবা সুনিশ্চিত করার নির্দেশ দেন এবং অসুস্থ ও আহত সদস্যদের চিকিৎসার ব্যয়ভার সরকার বহন করবে বলে জানান। একইসঙ্গে প্রতিমন্ত্রী নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন, গভীর সমবেদনা জানান এবং সরকারের পক্ষ থেকে নিহতদের প্রত্যেকের পরিবারকে নগদ ৩ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে বলে আশ্বস্ত করেন। এছাড়া নিহতদের পরিবারকে সহায়তার লক্ষ্যে পরিবারের একজন যোগ্য সদস্যকে গ্রাম পুলিশের চাকরিতে নিয়োগ দেয়া হবে বলে আশ্বস্ত করেন প্রতিমন্ত্রী। সরকারি খরচে নিহতদের মরদেহ নিজ নিজ বাড়িতে পৌঁছানো এবং দাফন-কাফনের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category