• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
Headline
দিল্লির শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি সমর্থন সালমান খানের ‘দ্য ওডিসি’ নিয়ে আস্ত এআই ছবি বানাবেন ইলন মাস্ক তিন হাজার বছরের পুরোনো ইরানি গহনা পরে মালোচনার মুখে অভিনেত্রী জেনডায়া ‘তুমবাড ২’-এর সঙ্গে যুক্ত হয়েছেন আলিয়া, নিশ্চিত করলেন নির্মাতারা এআইয়ের প্রভাবে কাজ হারিয়ে সবজি বিক্রি করছেন অভিনেতা শু পেং ৩০০ কোটি টাকা আয় অক্ষয় কুমার ও প্রিয়দর্শনের ‘ভূত বাংলা’র প্রয়োজনে বেশি বেতন দিয়ে গার্দিওলাকে কোচ করতে চায় ইতালি কাসেমিরোকে দলে নিয়ে তদন্তের মুখে ইন্টার মায়ামি স্পেনের বিশ্বকাপ জয়ে ব্যালন ডি’অর দৌড়ে নতুন মোড় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের দাবি, সভাপতিকে যুক্তরাষ্ট্র আটক করেনি

গ্রামীণফোন ১০৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে

Reporter Name / ১৪ Time View
Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

প্রভাত অর্থনীতি: শেয়ারবাজারে তালিকাভুক্ত মোবাইল অপারেটর গ্রামীণফোন ১০৫ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। অন্যদিকে ২০২৫ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো প্রকার লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পদ্মা ইসলামী লাইফ। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে পৃথকভাবে এই লভ্যাংশের সিদ্ধান্ত জানিয়েছে কোম্পানি দুটি। এর আগে মঙ্গলবার বিকেলে কোম্পানি দুটির পৃথক পরিচালনা পর্ষদের সভায় নির্ধারিত সময়ের আর্থিক প্রতিবেদন অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ডিএসইর মাধ্যমে গ্রামীণফোন জানিয়েছে, তাদের পরিচালনা পর্ষদ ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত ছয় মাসের (জানুয়ারি-জুন) আর্থিক ফলাফলের ভিত্তিতে ১০৫ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ বা শেয়ারপ্রতি ১০ টাকা ৫০ পয়সা হারে লভ্যাংশ ঘোষণা করেছে। এ লভ্যাংশ পাওয়ার জন্য আগামী ১২ আগস্ট রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
কোম্পানিটির ছয় মাসে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১০ টাকা ৫২ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১১ টাকা ২১ পয়সা। সে হিসাবে ইপিএস কমেছে ৬৯ পয়সা বা প্রায় ৬ শতাংশ। আর দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ইপিএস হয়েছে ৫ টাকা ৬২ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৬ টাকা ৫১ পয়সা। ফলে প্রান্তিকভিত্তিক মুনাফা কমেছে ৮৯ পয়সা বা প্রায় ১৪ শতাংশ। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪১ টাকা ৫১ পয়সা।
অন্যদিকে, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ ২০২৫ সালের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
কোম্পানিটির ‘নো ডিভিডেন্ড’সহ অন্যান্য এজেন্ডা অনুমোদনের জন্য আগামী ১৭ সেপ্টেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে ৬ আগস্ট রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category