• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

গ্লোবাল ফাইন্যান্সের সেরা ডিজিটাল ব্যাংক পুরস্কার পেয়েছে এমটিবি

Reporter Name / ৫ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

প্রভাত অর্থনীতি: আন্তর্জাতিক আর্থিক বিষয়ক ম্যাগাজিন গ্লোবাল ফাইন্যান্সের-২০২৬ সালের সেরা গ্রাহক ডিজিটাল ব্যাংক পুরস্কার অর্জন করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বিজয়ীদের তালিকায় বাংলাদেশের একমাত্র ব্যাংক হিসেবে স্থান পেয়েছে প্রতিষ্ঠানটি। মঙ্গলবার (২৭ অক্টোবর) ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এমটিবি জানিয়েছে, গ্রাহককেন্দ্রিক ডিজিটাল সেবা, প্রযুক্তিনির্ভর উদ্ভাবন এবং বিস্তৃত ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার মূল্যায়নের ভিত্তিতে এ স্বীকৃতি দেওয়া হয়েছে। ব্যাংকটির দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর বিভিন্ন সেবাসহ দেশের ব্যাংকিং খাতে অন্যতম বৃহৎ ডিজিটাল সেবা ব্যবস্থা পরিচালনা করছে তারা।
এমটিবি-এর ফ্ল্যাগশিপ ব্যাংকিং অ্যাপ ‘এমটিবি নিও’র মাধ্যমে নতুন হিসাব খোলা, স্থায়ী আমানত ও মাসিক সঞ্চয় প্রকল্পে আবেদন এবং ঋণের আবেদনসহ বিভিন্ন ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা যায়। বাংলাদেশ ব্যাংক অনুমোদিত বিভিন্ন ব্যাংকিং লেনদেনের সুবিধাও রয়েছে অ্যাপটিতে। এ ছাড়া বাংলা ও ইংরেজি ভাষায় কণ্ঠস্বর ব্যবহার করে লেনদেন সম্পন্ন করার জন্য এতে যুক্ত করা হয়েছে ভয়েস ব্যাংকিং সুবিধা।
এছাড়া, এমটিবি নিও অ্যাপে রয়েছে এআই-চালিত পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট সমাধান, যা এমটিবি ও নন-এমটিবি-উভয় ধরনের ব্যবহারকারীকে তাদের সম্পদ ও আয়ের হিসাব রাখতে, আয়-ব্যয় ট্র্যাক করতে এবং আর্থিক সিদ্ধান্তের দিক-নির্দেশনা পেতে সহায়তা করে।
এমটিবি বাংলাদেশে প্রথমবারের মতো চালু করেছে এআই-চালিত কল সেন্টার এজেন্ট। লাইফ-লাইক কথপোকথনে সক্ষম এই এআই এজেন্ট কার্ড অ্যাক্টিভেশন কিংবা স্টেটমেন্ট সংক্রান্ত প্রশ্নের উত্তর দীর্ঘ অপেক্ষার সারি ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে প্রদান করে। পাশাপাশি, এমটিবি উন্মোচন করেছে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন হিউম্যানয়েড ব্যাংকিং অ্যাভাটার ‘মিতা’ যা চালুর সময় এশিয়ায় প্রথম এবং বিশ্বে মাত্র পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে একটি ছিল। মিতা গ্রাহকদের সাথে সরাসরি কথোপকথনের মাধ্যমে রিটেইল, এসএমই, এগ্রি, ক্রেডিট কার্ড, প্রবাসী ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং ও এমটিবি নিওসহ ব্যাংকের যেকোনো সেবার বিস্তারিত তথ্য ও দিকনির্দেশনা প্রদান করতে সক্ষম। বর্তমানে এটি এমটিবি নিও অ্যাপ ও ওয়েবসাইট-এ পাওয়া যাচ্ছে।
ব্যক্তিগত গ্রাহকদের পাশাপাশি ব্যবসাপ্রতিষ্ঠান ও প্রাতিষ্ঠানিক গ্রাহকদের জন্যও ডিজিটাল সেবা সম্প্রসারণ করেছে এমটিবি। ব্যবসায়িক লেনদেনের জন্য ‘ট্রেড এক্স’ এবং প্রাতিষ্ঠানিক গ্রাহকদের জন্য উন্নত ই-ব্যাংকিং ব্যবস্থা চালু রেখেছে ব্যাংকটি।
এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান বলেন, গ্লোবাল ফাইন্যান্সের এ স্বীকৃতি ব্যাংকটির ডিজিটাল রূপান্তরের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বিশ্বমানের ও গ্রাহককেন্দ্রিক ডিজিটাল ব্যাংকিং সেবা গড়ে তোলার অঙ্গীকারের প্রতিফলন এ অর্জন। তিনি আরও বলেন, এমটিবি নিওকে গ্রাহকদের দৈনন্দিন জীবনের নির্ভরযোগ্য ব্যাংকিং সঙ্গী হিসেবে গড়ে তোলাই তাঁদের লক্ষ্য। শাখায় না গিয়েও ভয়েস ব্যাংকিং, কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর কল সেন্টার ও ‘মিতা’র মতো প্রযুক্তির মাধ্যমে গ্রাহকেরা যেন প্রয়োজনীয় সেবা পান, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের একমাত্র ব্যাংক হিসেবে স্বীকৃতি পাওয়াকে তিনি ব্যাংকটির জন্য গর্বের বিষয় বলে উল্লেখ করেন।
এমটিবি জানিয়েছে, ডিজিটাল ব্যাংকিং অ্যাপ, কণ্ঠস্বরভিত্তিক লেনদেন, কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর গ্রাহকসেবা এবং ব্যবসায়িক অর্থায়নসংক্রান্ত প্রযুক্তির মাধ্যমে সারা দেশে সহজ ও অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং সেবা সম্প্রসারণের কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category