• বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
Headline
আন্তর্জাতিক মিডওয়াইফ দিবসে ব্র্যাক ইউনিভার্সিটিতে দক্ষ মিডওয়াইফ তৈরির আহ্বান গাইবান্ধায় দুদকের গণশুনানি উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় তিস্তামুখ- বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত সড়ক ও রেলসেতু নির্মাণের দাবিতে মানববন্ধন তিতাসে খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া র‍্যাবের ওপর হামলা, অভিযানে বিপুল পরিমাণ মাদক-অস্ত্রসহ আটক ১৩ জিন তাড়ানোর কথা বলে দাখিল পরীক্ষার্থীকে ধর্ষণ, ‘ভণ্ড কবিরাজ’ গ্রেফতার ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় করা মামলায় আসামি গ্রেফতার হাওরাঞ্চলে স্বস্তির রোদে ধান নিয়ে ব্যস্ত কৃষক কিশোরগঞ্জে হাসপাতালের নাস্তায় পাউরুটির সঙ্গে কাঁচা কলা ফতুল্লায় স্কুলে ক্লাস চলাকালীন খুলে পড়লো সিলিং ফ্যান, আহত ৫

ঘনিষ্ঠ দৃশ্যের গুঞ্জন উড়িয়ে মেজাজ হারালেন কিয়ারা

Reporter Name / ২৮ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

প্রভাত বিনোদন : দক্ষিণী সুপারস্টার যশের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: অ্যা টেল ফর গ্রোন আপস’ নিয়ে যেন আলোচনার শেষ নেই। একের পর এক মুক্তির তারিখ পেছালেও ছবিটিকে ঘিরে উন্মাদনা কমেনি। তবে এবার মুক্তির তারিখ নয়, বরং খবরের শিরোনামে উঠে এল সিনেমার ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে তৈরি হওয়া এক নতুন বিতর্ক।
বলিউড পাড়ায় জোর গুঞ্জন উঠেছিল যে, সিনেমাটির মূল নারী চরিত্রে অভিনয় করা কিয়ারা আদবানি নাকি নির্মাতাদের কাছে একটি বিশেষ অনুরোধ জানিয়েছেন। রটনা ছিল কিয়ারা চান সিনেমা থেকে তার অভিনীত কিছু ঘনিষ্ঠ দৃশ্য বাদ দেওয়া হোক। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এমন খবরে রীতিমতো তোলপাড় শুরু হয়।
ছড়িয়ে পড়া সেই খবরের একটি স্ক্রিনশট নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করে সরাসরি প্রতিবাদ জানিয়েছেন তিনি। সেই স্ক্রিনশটের ওপর বড় বড় অক্ষরে কিয়ারা লিখেছেন, ‘অ্যাবসোলিউট ননসেন্স।’ এমন দাবিকে পুরোপুরি ভিত্তিহীন এবং ‘বাজে কথা’ বলে উড়িয়ে দিয়েছেন তিনি।
চলতি বছরের শুরুতে ‘টক্সিক’-এর টিজার এবং কিছু স্থিরচিত্র সামনে আসার পর থেকেই বিতর্কের শুরু। টিজারে যশের মারকুটে মেজাজের পাশাপাশি এক নারীর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার দৃশ্য নিয়ে নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলেছিলেন। অনেকের প্রশ্ন ছিল- ছবিতে নারীর ভূমিকা কি কেবল শরীরের মাঝেই সীমাবদ্ধ? এমনকি সিনেমার পরিচালক একজন নারী হওয়ার পরেও এমন খোলামেলা দৃশ্য কেন রাখা হলো, তা নিয়ে শুরু হয় সমালোচনা।
যদিও বিতর্কের মুখেও সিনেমার পাশে দাঁড়িয়েছেন অনেক চলচ্চিত্র সংশ্লিষ্টরা। জনপ্রিয় পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা এক বক্তব্যে জানিয়েছেন, টিজার দেখে তার ধারণা এটি ভারতীয় সিনেমার ইতিহাসে একটি বড় মাইলফলক হতে যাচ্ছে।
এদিকে টিজারে দেখা না গেলেও শোনা গিয়েছিল, কিয়ারা আদবানিকেও কিছু সাহসী দৃশ্যে দেখা যাবে। বিশেষ করে যশের কোলে কিয়ারার বসে থাকার একটি ছবি ছড়িয়ে পড়ায় সেই সম্ভাবনা আরও জোরালো হয়। কিন্তু ঘনিষ্ঠ দৃশ্য সরাতে অনুরোধের বিষয়টি নায়িকা নিজে উড়িয়ে দেওয়ায় আপাতত সেই বিতর্কে জল পড়ল।


আপনার মতামত লিখুন :
More News Of This Category