• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
Headline
নারায়ণগঞ্জের ফতুল্লায় দৌড়ে প্রাণ বাঁচানো পুলিশ কর্মকর্তা ক্লোজড ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে ধরা আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল পুরোপুরি চালু করতে ১,৪১০ কোটি টাকা বরাদ্দ চাইল কর্তৃপক্ষ স্টেডিয়ামের পরিবেশ ফেরাতে নিরাপত্তাকর্মীদের ভূমিকা জরুরি: ক্রীড়া প্রতিমন্ত্রী নিরাপদ ও সময়সাশ্রয়ী পরিবহনব্যবস্থা গড়ে তোলা সরকারের লক্ষ্য : সড়ক প্রতিমন্ত্রী পলায়নের পরেও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি : রিজভী শাহজালালের তৃতীয় টার্মিনাল পাচ্ছে জাপানি কোম্পানি, চুক্তি ১৫ বছরের ঠান্ডা আবহাওয়াতেও বিদ্যুৎ থাকছে না পিজিসিবি বলছে ‘লোডশেডিং নেই’ এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন জিপিএ-৫ পেলেন ১৬০০ পরীক্ষার্থী, ফেল থেকে পাস ৫৫৪৮

ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে ধরা আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী

Reporter Name / ৭ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, আমতলী: বরগুনার আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে ঘুষের এক লাখ টাকাসহ আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে আমতলী পৌরসভা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পটুয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক তাপস বিশ্বাস। তিনি বলেন, ‘আটক রুবেল খানকে আমতলী থানা হেফাজতে রাখা হয়েছে। মঙ্গলবার আদালতে সোপর্দ করা হবে।’
দুদক জানায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের কোভিড-১৯ পরবর্তী জরুরি সাড়া প্রদান ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় রাস্তা নির্মাণকাজের ঠিকাদার শেখ নোমান রেজার পাঁচ লাখ টাকা ঘুষ চান উপসহকারী প্রকৌশলী রুবেল খান। ঘুষ দিতে অস্বীকৃতি জানানোর পর ওই কর্মকর্তা প্রকল্পের কাজে বাধা দেওয়াসহ বৈধ বিল অনুমোদনের সুপারিশ করবেন না মর্মে ঠিকাদারকে বিভিন্নভাবে হয়রানি করেন। এরই পরিপ্রেক্ষিতে ওই কর্মকর্তাকে ঘুষসহ হাতেনাতে ধরার জন্য আবেদন করেন ঠিকাদার। অভিযোগকারীর আবেদনের পরিপ্রেক্ষিতে দুদক কমিশনের অনুমোদনক্রমে আজ একটি ট্র্যাপ কেস (ফাঁদ) পরিচালনার উদ্যোগ নেয় দুদক।
পরিকল্পনা অনুযায়ী, ঠিকাদার শেখ নোমান রেজার মাধ্যমে এক লাখ টাকা ঘুষ দেওয়ার ব্যবস্থা করা হয়। পরে রুবেল খান ওই টাকা গ্রহণ করলে আগে থেকে ওতপেতে থাকা দুদকের সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ঘুষের এক লাখ টাকা উদ্ধার করা হয়।
অভিযান শেষে দুদকের পটুয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক তাপস বিশ্বাস বলেন, ‌‘একটি বিশেষ অভিযান চালিয়ে রুবেল খানকে ঘুষের এক লাখ টাকাসহ আটক করা হয়েছে। তার পকেট থেকে উদ্ধার টাকার নম্বরের সঙ্গে ট্র্যাপ কেসে (ফাঁদ) ব্যবহৃত টাকার নম্বরের সঙ্গে মিল পেয়েছি আমরা। আমরা জানতে পেরেছি শুধু নোমান রেজার কাছ থেকেই নয়, পৌরসভায় যত ধরনের উন্নয়ন প্রকল্পের কাজ হয়, সব কাজ থেকেই তিনি ঘুষ নেন। এর মাধ্যমে রুবেল খান বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক হয়েছেন। বর্তমানে তাকে আমতলী থানা হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।’
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসেন বলেন, ‘দুদকের অভিযানে রুবেল খান ঘুষের টাকাসহ আটক হয়েছেন। তাকে থানা হেফাজতে রাখা হয়। মঙ্গলবার আদালতে পাঠানো হবে।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category