• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
Headline
অর্থনৈতিক অনিশ্চয়তায়ও কারা টিকিয়ে রেখেছেন বিলাসপণ্যের বাজার বাজুসের সিদ্ধান্ত: নতুন অলংকার কিনতে ক্রেতাদের আলাদা করে মজুরি দিতে হবে ঋণ-আমানতের সুদ ব্যবধান কমাতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মানছে না অধিকাংশ ব্যাংক জুলাই-সেপ্টেম্বরে তৈরি পোশাকের নিট রপ্তানি আয় ১১.২ শতাংশ নতুন নতুন প্রকল্প ব্যয় বাড়ছে , তবে আয় বাড়ছে না ২৮ বছর পর ওয়েনের কীর্তি ছুঁলেন ১৮ বছরের এনগুমোহা এবার এএফসির শাস্তি, আপিলের অবস্থা জানেন না আল আমিন ৩১২ বল খেললেন ফিলিপস-মিচেল, ভারতকে হতাশ করে নিউজিল্যান্ডের ড্র স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি নিয়ে ‘বিন্দুমাত্র সন্দেহ নেই’ ভিলিয়ার্সের অলিম্পিক সোনার পদকে সোনা কতটুকু

চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাক উদ্বোধন

Reporter Name / ১০৩ Time View
Update : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, চট্টগ্রাম: চট্টগ্রামে বিমানবন্দর সড়ক ধরে ২.২ কিলোমিটার দীর্ঘ একটি সাইকেল ট্র্যাক চালু করা হয়েছে। এটিকে দেশের প্রথম ডেডিকেটেড সাইকেল ট্র্যাক হিসেবে দাবি করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং সরকার থেকে এই বন্দরনগরী জুড়ে আরও একই ধরনের সুবিধা নিশ্চিতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। শুক্রবার সকালে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এই ট্র্যাকটির উদ্বোধন করেন। তিনি বলেন, নগর পরিবহনকে আরও নিরাপদ, স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব করতে সরকার পর্যায়ক্রমে আরও বেশি সাইক্লিং রুট গড়ে তুলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘সাইক্লিস্টদের জন্য আজকের এই উদ্যোগ কেবল শুরু। চট্টগ্রামজুড়ে আরও এমন ট্র্যাক তৈরি করা হবে যাতে মানুষ বাইসাইকেলে করে যাতায়াত করতে পারে, শারীরিক চর্চা করতে পারে এবং তাদের অবসর সময় উপভোগ করতে পারে।’
শহরের প্রতিটি বাসিন্দার জন্য শহরকে আরও অন্তর্ভুক্তিমূলক ও সুগম করার ওপর জোর দিয়ে অর্থমন্ত্রী বলেন, সাইক্লিং ও হাঁটার সুযোগকে বিলাসিতা হিসেবে না দেখে মৌলিক নগর সুবিধা হিসেবে গণ্য করা উচিত। তিনি বলেন, ‘অনেক মানুষ সাইকেলে করে কর্মস্থলে যাতায়াত করেন। সাইক্লিং পরিবহনের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং স্বাস্থ্যের জন্য বিশেষভাবে উপকারী। রাস্তায় সাইকেল চালানোর জন্য মানুষের জায়গার প্রয়োজন, আর মেয়র সেই জায়গা করে দেওয়ার উদ্যোগ নিয়েছেন।’
আমীর খসরু চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহাদাত হোসেনকে খালের দুই পারের সড়কসহ আরও বেশি হাঁটার পথ তৈরির অনুরোধ জানান, যাতে বাসিন্দারা বাড়ি থেকে বের হয়ে নিরাপদে শরীরচর্চা করতে পারেন। তিনি আরও বলেন, ‘সবার জন্য জায়গার সুযোগ থাকা উচিত। আমাদের একটি অন্তর্ভুক্তিমূলক দেশ গড়ে তুলতে হবে এবং এই প্রকল্প তারই একটি অংশ।’
উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেয়র শাহাদাত বলেন, বিমানবন্দর সড়কের উন্নয়ন ও শহরের সৌন্দর্য বৃদ্ধির পরিকল্পনার অংশ হিসেবেই এই সাইকেল ট্র্যাক তৈরি করা হয়েছে। তিনি বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে একটি সাইকেল ট্র্যাক নির্মাণের পরিকল্পনা করছিলাম। যেহেতু আমরা বিমানবন্দর সড়কের নান্দনিক সৌন্দর্য বৃদ্ধি করেছি, তাই আমরা এই সুবিধাও চালু করতে চেয়েছিলাম।’
মেয়র আরও জানান, পাহাড় ও সমুদ্রসহ চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা ও বাড়ানোর জন্য নতুন নতুন উদ্যোগ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে বারবার উৎসাহিত করেছেন।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক বাস্তবায়িত ‘চট্টগ্রাম বিমানবন্দর সড়ক সম্প্রসারণ ও অন্যান্য ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্প’-এর অধীনে এই সাইকেল ট্র্যাকটি নির্মাণ করা হয়েছে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে পর্যন্ত প্রায় ২.২ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই সড়কটি। চার লেনের সড়কটির উভয় পাশে রয়েছে ফুটপাত, কার্বস্টোন দিয়ে আলাদা করা সেন্ট্রাল আইল্যান্ড এবং একপাশে সৌন্দর্যায়ন করা হাঁটার জায়গা, যেখানে এই সাইকেল ট্র্যাকটি নির্মাণ করা হয়েছে।
সিটি কর্পোরেশন আশা করছে, এই সুবিধাটি পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থার প্রসার ঘটানোর পাশাপাশি শহরের নান্দনিক সৌন্দর্য বৃদ্ধি করবে। উদ্বোধনের পর অর্থমন্ত্রী, মেয়র, আমন্ত্রিত অতিথি এবং সাইক্লিস্টরা নতুন এই ট্র্যাকে বাইসাইকেল চালান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category