• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টির অজুহাতে ৪০০ ছুঁই ছুঁই কাঁচা মরিচ জনতা ব্যাংকে নিয়মিত পদোন্নতির পাশাপাশি সুপারনিউমারারি পদোন্নতির দাবি ছয় মাসে দ্বিতীয় সর্বোচ্চ মুনাফা পূবালী ব্যাংকের সিএমএসএমই, কৃষি , আবাসন ও ব্যক্তিগতখাতে খেলাপির সংখ্যা বেড়েছে তামিলনাড়ুতে বৃষ্টির জন্য মুসল্লিদের বিশেষ মোনাজাত বিএমডব্লিউতে বড় ত্রুটি, হাজার হাজার গাড়ি প্রত্যাহার করছে সৌদি আসামে বন্যায় মৃত বেড়ে ৮২, পানিবন্দি প্রায় দুই লাখ ২৪ ঘণ্টায় মরক্কো থেকে স্পেনে ৫০ হাজার মানুষের ঢল ক্যালিফোর্নিয়ায় এফ–৩৫বি বোমারু বিমান বিধ্বস্ত, বেঁচে গেলেন পাইলট পৃথিবীর উত্তাপ আরও বাড়িয়ে দিতে আসছে শক্তিশালী এল নিনো: ডব্লিউএমও

চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সাথে বাংলাদেশ মাদ্রাসার জেনারেল টিচার্স এসোসিয়েশনের মতবিনিময়

Reporter Name / ১৩০ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

মো.কামাল উদ্দিন, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর সঙ্গে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন (বিএমজিটিএ), লক্ষ্মীপুর জেলা ও চন্দ্রগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন ।
সাক্ষাৎকালে বিএমজিটিএ চন্দ্রগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ নবনিযুক্ত ইউএনওকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় উপজেলার মাদ্রসা শিক্ষার উন্নয়ন, শিক্ষক-কর্মচারীদের কল্যাণ এবং শিক্ষা-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
বিএমজিটিএ চন্দ্রগঞ্জ উপজেলা শাখা আশা প্রকাশ করে যে, ইউএনওর দক্ষ নেতৃত্ব ও আন্তরিক সহযোগিতায় উপজেলার শিক্ষা কার্যক্রম আরও গতিশীল ও সমৃদ্ধ হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা কমিটির সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক ফিরোজ আলম, যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ফিরোজ, চন্দ্রগঞ্জ উপজেলা কমিটির সভাপতি কামাল হোসেন ভূঁইয়াসহ জেলা উপজেলার নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category