• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
Headline
নারায়ণগঞ্জের ফতুল্লায় দৌড়ে প্রাণ বাঁচানো পুলিশ কর্মকর্তা ক্লোজড ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে ধরা আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল পুরোপুরি চালু করতে ১,৪১০ কোটি টাকা বরাদ্দ চাইল কর্তৃপক্ষ স্টেডিয়ামের পরিবেশ ফেরাতে নিরাপত্তাকর্মীদের ভূমিকা জরুরি: ক্রীড়া প্রতিমন্ত্রী নিরাপদ ও সময়সাশ্রয়ী পরিবহনব্যবস্থা গড়ে তোলা সরকারের লক্ষ্য : সড়ক প্রতিমন্ত্রী পলায়নের পরেও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি : রিজভী শাহজালালের তৃতীয় টার্মিনাল পাচ্ছে জাপানি কোম্পানি, চুক্তি ১৫ বছরের ঠান্ডা আবহাওয়াতেও বিদ্যুৎ থাকছে না পিজিসিবি বলছে ‘লোডশেডিং নেই’ এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন জিপিএ-৫ পেলেন ১৬০০ পরীক্ষার্থী, ফেল থেকে পাস ৫৫৪৮

‘চলমান অটোরিকশা বন্ধ করে নতুন ই-অটোরিকশা রাস্তায় নামাতে দেয়া হবে না’

Reporter Name / ৬২ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

প্রভাত রিপোর্ট: দেশে নতুন করে ই-অটোরিকশা চালুর অনুমোদন দেওয়ার আগে বর্তমানে চলমান ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইকের নিবন্ধন দেয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। একই সঙ্গে নিবন্ধন, লাইসেন্স ও জীবিকা রক্ষাসহ আট দফা দাবিতে মানববন্ধন করেন সংগঠনটির নেতাকর্মীরা। রবিবার (৮ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সংগঠনটির কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতারা ছাড়াও শত শত অটোরিকশার মালিক ও চালক অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, তারা উচ্ছেদ নয়, বৈধভাবে জীবিকা নির্বাহের সুযোগ চান। চলমান অটোরিকশাগুলোকে নিবন্ধন ও কিউআর কোডের আওতায় আনা হলে সরকার রাজস্ব পাবে, সড়কে শৃঙ্খলা ফিরবে এবং লাখো পরিবারের জীবিকা সুরক্ষিত হবে।
মানববন্ধনে সংগঠনটির সভাপতি এসএম আবু বকর বলেন, কয়েকটি প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থের বিনিময়ে সরকার নতুন করে ই-অটোরিকশা নামানোর পরিকল্পনা করছে। এতে রাজধানীতে যানজট আরও বাড়বে। সরকার ই-অটোরিকশার অনুমোদন দিক, তাতে আমাদের আপত্তি নেই। তবে এর আগে বর্তমানে চলমান অটোরিকশাগুলোর নিবন্ধন দিতে হবে। তিনি বলেন, চলমান অটোরিকশার ওপর লাখ লাখ মানুষ জীবিকা নির্বাহ করছেন। অথচ একটি গোষ্ঠী এসব অটোরিকশা বন্ধের পাঁয়তারা করছে। আমরাও নিবন্ধনের আওতায় আসতে চাই। সরকার নির্ধারিত নিয়ম মেনে নিবন্ধন নিতে আমরা রাজি। কিন্তু চলমান অটোরিকশা বন্ধ করে নতুন ই-অটোরিকশা রাস্তায় নামাতে দেওয়া হবে না। প্রয়োজনে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।
এ সময় সরকারের কাছে তারা আট দফা দাবি জানায়। দাবিগুলো হলো- চলমান অটোরিকশার সড়কে চলাচলের অনুমতি ও লাইসেন্স বা কিউআর কোড প্রদান; বৈধ বিদ্যুৎ সংযোগধারী মালিকদের বিনা কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করা; চালকদের প্রশিক্ষণ ও বৈধ লাইসেন্সের আওতায় আনা; আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অযথা হয়রানি ও ডাম্পিং বন্ধ করা; বিদ্যুৎসাশ্রয়ী লিথিয়াম ব্যাটারি সহজলভ্য করা; ভিআইপি সড়কের গুরুত্বপূর্ণ স্থানে ইউটার্নের ব্যবস্থা করা এবং নিবন্ধন ফি ও কর যৌক্তিক ও সহনীয় পর্যায়ে নির্ধারণ করা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category