• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
Headline
নারায়ণগঞ্জের ফতুল্লায় দৌড়ে প্রাণ বাঁচানো পুলিশ কর্মকর্তা ক্লোজড ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে ধরা আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল পুরোপুরি চালু করতে ১,৪১০ কোটি টাকা বরাদ্দ চাইল কর্তৃপক্ষ স্টেডিয়ামের পরিবেশ ফেরাতে নিরাপত্তাকর্মীদের ভূমিকা জরুরি: ক্রীড়া প্রতিমন্ত্রী নিরাপদ ও সময়সাশ্রয়ী পরিবহনব্যবস্থা গড়ে তোলা সরকারের লক্ষ্য : সড়ক প্রতিমন্ত্রী পলায়নের পরেও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি : রিজভী শাহজালালের তৃতীয় টার্মিনাল পাচ্ছে জাপানি কোম্পানি, চুক্তি ১৫ বছরের ঠান্ডা আবহাওয়াতেও বিদ্যুৎ থাকছে না পিজিসিবি বলছে ‘লোডশেডিং নেই’ এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন জিপিএ-৫ পেলেন ১৬০০ পরীক্ষার্থী, ফেল থেকে পাস ৫৫৪৮

চুয়াডাঙ্গায় জিয়ার ছবি ছাড়াই জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ব্যানার, বর্জন

Reporter Name / ২৫ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, চুয়াডাঙ্গা: ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে অনুষ্ঠানের ব্যানারে নেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি। ফলে অনুষ্ঠানের আলোচনা সভা বর্জন করেছে জেলা বিএনপি। চুয়াডাঙ্গা জেলা প্রশাসন এ সভার আয়োজন করে।
শনিবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার পরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন ডিসি সাহিত্য মঞ্চের সামনে জেলা বিএনপি, জেলা যুবদল, জেলা ছাত্রদল ও জেলা স্বেচ্ছাসেবক দলের নেতারা এর প্রতিবাদ জানান।
বিএনপির সাংগঠনিক সম্পাদক পিটু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি ব্যানারে না রাখা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এছাড়া জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে ফ্যাসিস্টদের দিয়ে উপস্থাপনা, শেখ মুজিবুর রহমানকে গুরুত্ব দেওয়ার চেষ্টা এবং জেলা বিএনপির নির্ধারিত আলোচনা সভার সময় জেলা প্রশাসনের একই ধরনের অনুষ্ঠান আয়োজনসহ বিভিন্ন কারণে অনুষ্ঠান বর্জন করা হয়েছে। তবে অনুষ্ঠানের মঞ্চে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, ব্যানারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি থাকা উচিত ছিল। এ জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ব্যানারে তার ছবি না থাকার বিষয়টি আরও ভালোভাবে খেয়াল করা উচিত ছিল।


আপনার মতামত লিখুন :
More News Of This Category