• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
Headline
ইসমাইলের কোমরে টাকা দেখেই হত্যার পরিকল্পনা, গ্রেফতার ৩ নাটোরে মসজিদের দানবাক্স ভেঙে দুই বস্তায় ভরে টাকা নিয়ে গেলো দুই ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী যুবকদের ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি মাগুরায় অভিযান, মজুত করা ৩২৮ বস্তা সার জব্দ ছাত্রকে বলাৎকারের অভিযোগে ফেনীতে মাদরাসা শিক্ষক গ্রেফতার খুলনায় মাছের দাম লাগামহীন, ক্রেতাদের বাজার মনিটরিংয়ের দাবি ত্রিশালে জিপিএ -৫ প্রাপ্ত ২১৪ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান পাথরঘাটায় চাচী হত্যার ঘাতক আটক, ফাঁসির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল শরীয়তপুরে দিনের আলোতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল, জানে না পুলিশ আমিনবাজারে হত্যার শিকার পুলিশের এসবি সদস্য: ১ জন গ্রেফতার, বাকিরা শনাক্ত

ছাত্রকে বলাৎকারের অভিযোগে ফেনীতে মাদরাসা শিক্ষক গ্রেফতার

Reporter Name / ১১ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, ফেনী: ফেনীর দাগনভূঞায় ছাত্রকে বলাৎকারের অভিযোগে নিজাম উদ্দিন নামের এক মাদরাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে নোয়াখালীর চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রোববার সকালে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দাগনভূঞা উপজেলার ওই মাদরাসার হেফজখানার এক আবাসিক ছাত্র গত ১ আগস্ট রাতে বলাৎকারের শিকার হয়। বিষয়টি জানার পর ছাত্রের বাবা বাদী হয়ে ২৯ আগস্ট দাগনভূঞা থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত শিক্ষক নিজাম উদ্দিন আত্মগোপনে ছিলেন।
পরবর্তীতে গোপন সংবাদ ও প্রযুক্তিগত সহায়তার ভিত্তিতে দাগনভূঞা থানা পুলিশের একটি দল নোয়াখালী চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে নিজাম উদ্দিনকে গ্রেফতার করে।
দাগনভূঞা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সকালে আসামিকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category