• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
Headline
বাজারে সরকারের হস্তক্ষেপের কারণে খাদ্যপণ্যের দাম বাড়েনি : রিজভী শেখ হাসিনার আপিলের বিষয়ে আগে থেকে কিছু বলার সুযোগ নেই: আইনমন্ত্রী প্রাথমিকের কারিকুলামে স্পিকিং-লিসেনিংয়ে বিশেষ গুরুত্ব দেয়া হবে: ববি হাজ্জাজ বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান: শামা ওবায়েদ বিএনপি আমলের বদলি-পদোন্নতি নিয়ে আমার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান: আসিফ মাহমুদ মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট মাওয়া এক্সপ্রেসওয়ে সংযোগ হলে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ কমবে পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বাণিজ্য ঘাটতি বেড়েছে বিশ্ববিদ্যালয়ে এআই ব্যবহারে নীতিমালা তৈরির পরামর্শ ইউজিসি চেয়ারম্যানের

জনগণের অর্থে বাস্তবায়িত প্রকল্পের সুফল জনগণকে ফিরিয়ে দিতে হবে

Reporter Name / ৭২ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

প্রভাত রিপোর্ট: জনগণের অর্থে বাস্তবায়িত প্রকল্পের সুফল জনগণের কাছেই ফিরিয়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। শনিবার (২৩ মে) সকাল ১১টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ২০২৫-২৬ অর্থবছরের এপ্রিল ২০২৬ মাসের আরএডিপি বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আফরোজা খানম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে চলমান প্রকল্পের অবশিষ্ট কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। বিমান ও পর্যটন খাতের উন্নয়নে ভবিষ্যতে নতুন কোনও প্রকল্প গ্রহণের আগে যাচাই করতে হবে এর আর্থিক সক্ষমতা। তিনি আরও বলেন, যেকোনো অবকাঠামো বা সুবিধা নির্মাণের আগে সুপরিকল্পিত কর্মপরিকল্পনা থাকা অত্যন্ত জরুরি। পাশাপাশি ঠিকাদারদের কাজের অগ্রগতি পর্যবেক্ষণে সংশ্লিষ্টদের আরও সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
মন্ত্রী জানান, জনগণের অর্থে বাস্তবায়িত প্রকল্পের সুফল যেন প্রকৃত অর্থে জনগণের কাছেই ফিরে যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সজাগ এবং দায়িত্বশীল থাকতে হবে। প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে সব পর্যায়ে কঠোর নজরদারি বজায় রেখে কাজ করতে হবে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিজ ফাহমিদা আখতারের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ মন্ত্রণালয় ও বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং চলমান বিভিন্ন প্রকল্পের পরিচালকরা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category