• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
Headline
১৫০ হাজির লাগেজ কেটে চুরির দাবি সত্য নয়: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হরমুজে ৩ মাস আটকা ‘বাংলার জয়যাত্রা’; ক্লান্তি ও উৎকণ্ঠায় নাবিকদের বন্দী জীবন গৌরী স্প্র্যাটকেই বিয়ে করবেন আমির খান রাণীনগরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে দুই ভাইয়ের বসতবাড়ি পুড়ে ছাই মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার সোনার কলস পেয়ে অপু: অনেক চেষ্টা করে কান্না লুকিয়েছি আদাবরে ঢাবি শিক্ষার্থীকে অপহরণ, চক্রের ৯ সদস্য গ্রেপ্তার ঢাকাসহ ৪৫ জেলায় বইছে তাপপ্রবাহ, গরমে কাহিল মানুষ রিট খারিজ, বিসিবি নির্বাচনে বাধা নেই খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী থাকবেন কি না সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: শামা ওবায়েদ

জনগণের নিরাপত্তা নিশ্চিতের পর স্বচ্ছ উন্নয়নের পদক্ষেপ নিতে হবে: জামায়াত আমির

Reporter Name / ১৭ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

প্রভাত রিপোর্ট: বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের নিরাপত্তাকে উপেক্ষা করে সরকারের গৃহীত কোনও কর্মসূচিই সফল হওয়ার সম্ভাবনা নেই। আগে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তারপর স্বচ্ছ উন্নয়নের পদক্ষেপ নিতে হবে। রবিবার (১০ মে) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।
ফেসবুক স্ট্যাটাসে জামায়াত আমির বলেন, অতি সম্প্রতি নওগাঁ জেলায় চার জন, চট্টগ্রামে তিন জন এবং গাজীপুরে পাঁচ জনকে গলা কেটে হত্যা করা হয়েছে। আজ ভোররাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাগচালা গ্রামে গরু চোর সন্দেহে তিন জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এগুলো কি শুধুই সামাজিক বিশৃঙ্খলা, নাকি আইনের সঠিক প্রয়োগের অভাবে সৃষ্ট হতাশা থেকে জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ? তিনি আরও বলেন, বিনা বিচারে কোনও হত্যাকাণ্ডই কোনওভাবেই সমর্থনযোগ্য নয়। এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং বিচার বিভাগ জনগণের কাছে গ্রহণযোগ্য না হওয়া পর্যন্ত দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা অসম্ভব।
দেশব্যাপী বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনায় বিরোধীদলীয় নেতা বলেন, সবকিছুর মূলে রয়েছে সরকারের সদিচ্ছা। সদিচ্ছা এবং যথাযথ উদ্যোগই এই সামাজিক সমস্যার কার্যকর সমাধান আনতে পারে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category