• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
Headline
নারায়ণগঞ্জের ফতুল্লায় দৌড়ে প্রাণ বাঁচানো পুলিশ কর্মকর্তা ক্লোজড ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে ধরা আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল পুরোপুরি চালু করতে ১,৪১০ কোটি টাকা বরাদ্দ চাইল কর্তৃপক্ষ স্টেডিয়ামের পরিবেশ ফেরাতে নিরাপত্তাকর্মীদের ভূমিকা জরুরি: ক্রীড়া প্রতিমন্ত্রী নিরাপদ ও সময়সাশ্রয়ী পরিবহনব্যবস্থা গড়ে তোলা সরকারের লক্ষ্য : সড়ক প্রতিমন্ত্রী পলায়নের পরেও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি : রিজভী শাহজালালের তৃতীয় টার্মিনাল পাচ্ছে জাপানি কোম্পানি, চুক্তি ১৫ বছরের ঠান্ডা আবহাওয়াতেও বিদ্যুৎ থাকছে না পিজিসিবি বলছে ‘লোডশেডিং নেই’ এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন জিপিএ-৫ পেলেন ১৬০০ পরীক্ষার্থী, ফেল থেকে পাস ৫৫৪৮

জুলাই চেতনা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী

Reporter Name / ১৮৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

প্রভাত রিপোর্ট : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হবে। সরকার মাত্র পাঁচ মাস আগে দায়িত্ব নিয়েছে। আমি আজ আপনাদের কথা দিয়ে যাচ্ছি। ধাপে ধাপে জুলাইয়ের সব অঙ্গীকার বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ১টার দিকে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) জুলাই শহীদ দিবস উপলক্ষ্যে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আহমেদ আযম খান বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ, মুগ্ধসহ প্রায় দুই হাজার মানুষ রক্ত দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন। সেই আত্মত্যাগকে মূল্যায়ন করতে সরকার জুলাই চেতনা বাস্তবায়নে কাজ করছে। প্রধানমন্ত্রীর নির্দেশে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ‘জুলাই অধিদপ্তর’ প্রতিষ্ঠা করা হয়েছে। এই অধিদপ্তরের মাধ্যমে একে একে জুলাইয়ের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন হবে। তিনি বলেন, যেই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসুক, তাকে জুলাই চেতনা ধারণ করতে হবে। মনে রাখতে হবে, আমরা ক্ষমতায় আসিনি, দায়িত্বে এসেছি। আমরা শাসক নই, জনগণের সেবক।
আহমেদ আযম খান বলেন, প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর থেকেই আইনের শাসন প্রতিষ্ঠা, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স এবং রাষ্ট্রীয় সম্পদের সাশ্রয় নিশ্চিত করতে কাজ করছেন। রাষ্ট্রকে নিজের সম্পদ মনে করে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।
রংপুরের উন্নয়নের প্রসঙ্গ টেনে তিনি বলেন, রংপুর আর বঞ্চিত থাকবে না। এখানে শিল্প-কারখানা হবে, কর্মসংস্থান সৃষ্টি হবে। ইতোমধ্যে সরকার এ অঞ্চলের উন্নয়নে পরিকল্পনা গ্রহণ করেছে। ধীরে ধীরে রংপুর আলোকিত অঞ্চলে পরিণত হবে।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন নিয়েও আশ্বাস দেন মুক্তিযুদ্ধমন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের খোঁজখবর রাখছেন। শহীদ আবু সাঈদের নামে হল, গেটসহ প্রয়োজনীয় স্থাপনা এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে যা যা প্রয়োজন, পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন রংপুরে শিল্পায়ন ও কর্মসংস্থানের দাবি জানিয়েছেন। সরকার সেই বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category