• বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
Headline
২৪ ঘণ্টারও কম সময়ে বিক্রি হয়ে গেলো একটি প্যাকেজ টিকিট, যার মূল্য প্রায় ৫০ কোটি টাকা স্পিডের কারণেই পেনাল্টি মিস করেছেন মেসি! আর্জেন্টিনা-মিশর ম্যাচে বিতর্কিত রেফারিং, আনুষ্ঠানিক ব্যাখ্যা দিলো ফিফা বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে নতুন কোচ রাফায়েল মার্কেজকে নিয়োগ দিল মেক্সিকো মেসির কাছ থেকে উপহারও পাবেন ক্লোসা আর্জেন্টাইন তারকাসহ বিশ্বকাপে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৮ ফুটবলার জয়াকে ঘিরেই ফিরছে ‘আজও অর্ধাঙ্গিনী’ শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি ‘কিং’-এর বাজেট ৪৫০ কোটি? নির্মাতার ভিন্ন ইঙ্গিত ‘রামায়ণ’-এর রেকর্ড, এলো ট্রেলার মুক্তির খবরও

জেড ক্যাটাগরিতে নামলো সিঙ্গার বাংলাদেশ ও ইনটেক লিমিটেড

Reporter Name / ৫ Time View
Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬

প্রভাত অর্থনীতি: শেয়ার বাজারে তালিকাভুক্ত আরও দুই কোম্পানিকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। কোম্পানি দুইটি হলো— সিঙ্গার বাংলাদেশ পিএলসি এবং ইনটেক লিমিটেড। এই নিয়ে এক্সচেঞ্জটিতে ঝুঁকিপূর্ণ এই ক্যাটাগরিতে ১২৭টি কোম্পানি নেমে আসলো। বুধবার (৮ জুলাই) নতুন করে সিঙ্গার বাংলাদেশ এবং ইনটেক লিমিটেডকে জেড ক্যাটাগরিতে নামানো হয়।
ডিএসই জানিয়েছে, কোম্পানি দুইটির সংরক্ষিত মুনাফা (রিটেইনড আর্নিংস) ঋণাত্মক হয়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর ফলে সিঙ্গার বাংলাদেশকে ‘এ’ ক্যাটাগরি থেকে এবং ইনটেক লিমিটেডকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। নতুন এ শ্রেণিবিন্যাস বুধবার থেকে কার্যকর হয়েছে।
ডিএসইর তালিকাভুক্তি বিধি অনুযায়ী, কোনো কোম্পানির সংরক্ষিত মুনাফা ঋণাত্মক হলে সেটিকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়। এই ক্যাটাগরিতে থাকা কোম্পানিগুলোকে তুলনামূলকভাবে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।
‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরের ফলে কোম্পানি দুইটির শেয়ার কেনার ক্ষেত্রে বিনিয়োগকারীরা আর মার্জিন ঋণের সুবিধা পাবেন না। পাশাপাশি এসব কোম্পানির শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে সাধারণ বিনিয়োগকারীদের অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়ে থাকেন বাজার-সংশ্লিষ্টরা। উল্লেখ্য, ডিএসই নিয়মিতভাবে তালিকাভুক্ত কোম্পানির আর্থিক অবস্থা ও বিধি পরিপালনের ভিত্তিতে ক্যাটাগরি পুনর্নির্ধারণ করে থাকে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category