• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
Headline
পীরগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শরণখোলায় পল্লী বিদ্যুতের ‘ভুতুড়ে’ বিলে দিশেহারা গ্রাহক, রিডিং ছাড়াই মনগড়া বিলের অভিযোগ টাঙ্গাইলে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইনের উদ্বোধন হাবিবুর রহমানসহ ৩ জনের মৃত্যুদণ্ড, চঞ্চলের ২০ বছরের কারাদণ্ড বাগেরহাটে চাকুরী বহাল রাখার দাবি আউটসোর্সিং কর্মচারীদের পাচার হওয়া ৩০ লাখ কোটি টাকা দেশে ফেরত আনার দাবি তুরাগ নদীতে ছাত্রলীগ নেতাকর্মীর মরদেহ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ ২৯ জুন প্রকাশ পাবে নোরা ফাতেহি- সঞ্জয়ের নতুন গান ‘চ্যাম্পিয়ন’ ব্যক্তিগত সীমাবদ্ধতার উর্দ্ধে উঠে সমাজ ও মানুষের জন্য কাজ করতে হবে-প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বাংলাদেশের সবচেয়ে বড় বাস্তবতা এখন চীন ও ভারতের সঙ্গে ক্রমবর্ধমান বাণিজ্য ঘাটতি

টাঙ্গাইলে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইনের উদ্বোধন

Reporter Name / ৩০ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

আনোয়ার হোসেন নয়ন, টাঙ্গাইল : টাঙ্গাইলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার(২৮ জুন) সকাল ৯টায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক।
এ সময় টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, সিভিল সার্জন ডা. ফরাজী মো. মাহবুবুল আলম মঞ্জু, টাঙ্গাইল জেনারেল হাসপাতালের উপ-পরিচালত ডা. খন্দকার সাদিকুর রহমান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বিপুলসংখ্যক অভিভাবক তাদের শিশুদের নিয়ে ক্যাম্পেইনে অংশ নিয়ে নির্ধারিত বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান।
সিভিল সার্জন ডা. ফরাজী মো. মাহবুবুল আলম জানান, রোববার থেকে জেলায় ৫ লাখ ২৪ হাজার ১৮৮ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৫৮ হাজার ৫৩২ জন শিশুকে একটি করে নীল রংয়ের এবং ১ বছর থেকে ৫ বছর পর্যন্ত বয়সী ৪ লাখ ৬৫ হাজার ৬৫৬ শিশুকে একটি করে লাল রংয়ের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক শরীফা হক বলেন, ভিটামিন ‘এ’ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, রাতকানা ও অন্ধত্ব প্রতিরোধ এবং স্বাভাবিক শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে অভিভাবকদের প্রতি তিনি আহ্বান জানান।
অনুষ্ঠানে জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, চিকিৎসক, নার্স এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category