• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

টানা দ্বিতীয় ম্যাচে মেসির গোল, তবে হেরেছে দল

Reporter Name / ৬৯ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

প্রভাত স্পোর্টস: টানা দ্বিতীয় আর মৌসুমের ১৪তম গোলটি করলেন লিওনেল মেসি। কিন্তু ইন্টার মায়ামির দুঃসময় কাটল না। মেজর লিগ সকারে রবিবার কানাডীয় ক্লাব টরন্টো এফসির কাছে ২-১ গোলে হেরে সর্বশেষ পাঁচ ম্যাচে চতুর্থবার হারের তেতো স্বাদ পেল মায়ামি।
শনিবার নিজেদের মাঠে টরন্টোর বিপক্ষে ম্যাচের ৮২ মিনিটে গোলটি করেন মেসি। রদ্রিগো দি পলের বাড়ানো বল প্রথম স্পর্শেই জালে পাঠান আর্জেন্টাইন তারকা। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে চলতি বছর এটি মেসির ২৭তম গোল, ক্যারিয়ারের ৯২৩তম।
ম্যাচে মেসির গোলটি আসে টরন্টো দুই গোলে এগিয়ে যাওয়ার পর। প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধে মাত্র তিন মিনিটের ব্যবধানে (৫৯ ও ৬২) দুই গোল করে টরন্টোকে এগিয়ে দেন জশ সার্জেন্ট ও ডেরিক এতিয়েন জুনিয়র। শেষ পর্যন্ত ওই দুই গোলই হয়ে যায় ম্যাচের ব্যবধান। ২১ ম্যাচে এটি টরন্টোর মাত্র পঞ্চম জয় হলেও টানা চার ম্যাচ অপরাজিত থেকে তারা এখন প্লে-অফের লড়াইয়ে ফিরেছে।
অন্যদিকে মায়ামির সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। লিগস কাপে টানা দুই হারের পর গত সপ্তাহে এমএলএসে ন্যাশভিলের কাছে ৪-১ গোলে হেরেছিল তারা। এরপর মাঝসপ্তাহে ফিলাডেলফিয়া ইউনিয়নের সঙ্গে ২-২ গোলে ড্র করে মেসির গোলেই হার এড়িয়েছিল। তার আগে লিগস কাপে প্রথম পর্বেই দুটি হারে বিদায় নেয় মায়ামি। সব মিলিয়ে সর্বশেষ পাঁচ ম্যাচে চার হার ও এক ড্র মায়ামির। ইস্টার্ন কনফারেন্স পয়েন্ট তালিকায় মায়ামি এখন দ্বিতীয়, তবে শীর্ষে থাকা ন্যাশভিলের সঙ্গে ব্যবধান বেড়ে হয়েছে ১০ পয়েন্ট (যথাক্রমে ৩৯ ও ৪৯ পয়েন্ট)।


আপনার মতামত লিখুন :
More News Of This Category