• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার

Reporter Name / ৫৬ Time View
Update : সোমবার, ২০ জুলাই, ২০২৬

প্রভাত স্পোর্টস: ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এড়িয়ে গেছেন আর্জেন্টিনা দলের ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো। পদক নিতে মঞ্চে উঠে তিনি ট্রাম্পকে কোনো অভিবাদন জানাননি। তবে আর্জেন্টিনা ও স্পেনের অন্য ফুটবলাররা তাঁকে স্বাভাবিকভাবেই অভিবাদন জানিয়েছেন।
রোমেরোর ট্রাম্পের সঙ্গে হাত না মেলানোর ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, তিনি ট্রাম্পের আগে থাকা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে হাত মেলান। তবে ট্রাম্পকে এড়িয়ে যান।
ট্রাম্প শুধু খেলোয়াড়দের পদকই তুলে দেননি, হাত মিলিয়ে ও কারও কারও সঙ্গে কথা বলে শুভেচ্ছাও জানান। এরপর ইনফান্তিনোকে সঙ্গে নিয়ে স্পেনের অধিনায়ক রদ্রির হাতে ট্রফি তুলে দেন। ট্রফি দেওয়ার পর যখন উদ্‌যাপন শুরু হয়, তখনো মার্কিন প্রেসিডেন্ট মঞ্চের ঠিক মাঝখানে দাঁড়িয়ে ছিলেন। ফলে চ্যাম্পিয়ন দলের ট্রফি উঁচিয়ে ধরার ঐতিহাসিক ছবিতে তিনিও ফ্রেমবন্দী হয়ে যান।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ট্রাম্পের এ উপস্থিতি অবশ্য আকস্মিক ছিল না। গত ২৩ জুন ফিফা সভাপতি জানান যে তাঁরা দুজন মিলে যৌথভাবে ট্রফি তুলে দেবেন। আগের আসরগুলোতে এ দায়িত্ব মূলত ফিফা সভাপতির একার থাকত। ট্রাম্পের পুরস্কার তুলে দেওয়া অনেকেই পছন্দ করেননি। সে কারণেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য তিনি মাঠে প্রবেশ করতেই গ্যালারি থেকে দুয়োধ্বনি আসা শুরু করে।
এবারের বিশ্বকাপে এই প্রথম মাঠে এসেছেন ট্রাম্প। যদিও নিজের কর্মকাণ্ড দিয়ে বেশ আলোচিতই ছিলেন ট্রাম্প। শেষ ষোলোর ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে যুক্তরাষ্ট্রের খেলোয়াড় ফোলারিন বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করতে ফিফাকে ফোন করেছিলেন তিনি। পরে ফিফা শাস্তি স্থগিত করলে ট্রাম্পের হস্তক্ষেপ নিয়ে সমালোচনা হয়। এবারের বিশ্বকাপে সবচেয়ে বিতর্কিত ঘটনার মধ্যে এটি একটি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category