• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
Headline
সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংস্কার করতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী পরিবেশ সুরক্ষায় সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: স্থানীয় সরকারমন্ত্রী জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনের কাজ শুরু: আইনমন্ত্রী বাংলাদেশ থেকে আরও দক্ষ শ্রমিক নিতে চায় সৌদি আরব নিরাপদ-কার্যকর পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে একমত যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে বাংলাদেশ বেশি গুরুত্ব দেয় সরকারি অফিসে রাজনৈতিক প্রভাব বিস্তারের কোনো সুযোগ নেই- পানিসম্পদ মন্ত্রী গ্যাসের অভাবে উৎপাদন কম, ছুটি বাড়িয়েছে কিছু কারখানা

ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন করায় ৯০ হাজার টাকা জরিমানা

Reporter Name / ১১৮ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

মো. রেজাউল করিম, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও সদর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন করে বাণিজ্যিকভাবে বিক্রির দায়ে হাসিবুল নামের এক বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৬ জুন) দুপুর ১২টার দিকে সদর উপজেলার বরুনাগাঁও এলাকায় রাস্তার পাশের একটি পুকুর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। জানা যায়, দীর্ঘদিন ধরে ওই স্থান থেকে বালু উত্তোলনের ফলে সংলগ্ন সড়কটি যেকোনো সময় ভেঙে পড়ার ঝুঁকির মধ্যে রয়েছে।
অভিযান পরিচালনা করেন ঠাকুরগাঁও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশাদুল হক। তিনি বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় অভিযুক্ত হাসিবুলকে নগদ ৯০ হাজার টাকা জরিমানা করেন।
এ সময় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অবৈধভাবে বালু উত্তোলন পরিবেশ ও অবকাঠামোর জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category