• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
Headline
ইরানে গায়িকা ও তাঁর দলের সদস্যদের বেত্রাঘাত অস্ত্রবাহী স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি রাশিয়ার হুমকি মোকাবিলার ঘোষণা ন্যাটোর শেফ থেকে এনভিডিয়ার শীর্ষ কর্মকর্তা, জেনসেন হুয়াংয়ের মেয়ে নিজ পদে এনভিডিয়ায় ফিরেছেন জেনসেন হুয়াং ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা করবে জাপান, যাত্রীদের খরচ কত বাড়বে ৪ মাসে ৮ হাজার ৬৪৯ টন প্রাণিজ পণ্য রপ্তানি, আয় ৩০৯ কোটি টাকা গ্যাস ও কনডেনসেট বিক্রি করে বিজিএফসিএলের মুনাফা ১৪৮ কোটি টাকা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, প্রথম ফ্লাইট বৃহস্পতিবার চুলে রঙ করার কারণে হেরেছেন শুনে নেইমার বললেন, ‘ওরা ফুটবল বোঝে না’

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২, আহত ৪

Reporter Name / ২৩৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

মো. রেজাউল করিম, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে পিকআপ, মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এক নারীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়। বুধবার (২৬ আগস্ট) সকালের দিকে পঞ্চগড়-ঠাকুরগাঁও মহাসড়কের কচুবাড়ী পোস্ট অফিসপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজন বড় বালিয়া এলাকার শাহজাহান আলীর স্ত্রী আনোয়ারা বেগম (৪৫)। অপর নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।
আহতরা হলেন মোটরসাইকেলচালক হারুনুর রশিদ (৩৮), অটোরিকশাচালক সাহিরুল ইসলাম (২৩), জরিনা (৪০) ও মো. শফিকুল ইসলাম। আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। পরে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে ভূল্লী থানা ও বোদা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে যানবাহনগুলো সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেন।
এ ঘটনায় পিকআপচালক মো. হাবিবুর রহমানকে (২৪) পিকআপসহ আটক করেছে পুলিশ। তিনি নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিষকাকুড়ি গ্রামের আব্দুল হামিদের ছেলে।
ভূল্লী থানার ওসি নূরে আলম সিদ্দিকী জানান, পিকআপ, মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহতদের হাসপাতালে পাঠানো হয় এবং পিকআপচালককে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category