• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
Headline
বিমানবন্দরে গিয়ে নারী জানতে পারেন, তাঁর ভিসায় আরেকজন ইতালি চলে গেছেন আটক রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমান মন্ত্রী শিশুদের প্রযুক্তি থেকে দূরে নয়, সঠিক ব্যবহার শেখাতে হবে: ববি হাজ্জাজ মধ্যস্থতায় মামলা ৬২% কমেছে, এক বছরে বিচার বিভাগে আশার আলো দেখা যাবে : আইনমন্ত্রী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের কাজে অসন্তুষ্ট হলে মন্ত্রিসভায় নতুন মুখ আনতে পারেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা সরকারি ও বেসরকারি মাধ্যমের হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা যে কারনে ভাইরাল বিটিএস তারকা জিমিন

ড. ইউনূস সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে রিট খারিজ

Reporter Name / ৪৯ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
ছবি সংগৃহীত

প্রভাত রিপোর্ট : অধ্যাপক ড. ইউনূসের নেতৃত্বে অনন্তবর্তী সরকারের ১৮ মাসের সময়ের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২১ মে) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী এম কে রহমান ও রিটকারী আইনজীবী মহসিন রশীদ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো.রুহুল কুদ্দুস কাজল।
এর আগে গত ১৭ মে অধ্যাপক ড. ইউনূসের নেতৃত্বে অনন্তবর্তী সরকারের ১৮ মাসের সময়ের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে রিট করা হয়। সেদিন আইনজীবী এম কে রহমান বলেন, ১৮ মাসের কর্মকাণ্ড তদন্ত চেয়ে রিট করা হয়েছে। তারা ১৮ মাসের দেশের সর্বক্ষেত্রে অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে। অর্থনীতি, স্বাস্থ্য সহ সব ক্ষেত্রে। কমিশন অব ইনকোয়ারি অ্যাক্টে একটা কমিশন হওয়া বাঞ্চনীয়। যাতে ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকারকেও এসে ওভারথ্রো করতে না পারে।
মহসিন রশিদ বলেন, যা কিছু ঘটেছে তার তদন্ত চেয়েছি। টোটাল। তদন্ত কিভাবে হবে। সেটা সরকার ঠিক করবে। অ্যাটর্নি জেনারেল বলেছেন আমি একটু জেনে আসি। অর্থাৎ উনি (সরকার)ইনস্ট্রাকশান নেবেন। আমরাও চাই উনি ইনস্ট্রাকশান নিয়ে আসুক।


আপনার মতামত লিখুন :
More News Of This Category