• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
Headline
‘ভাগ্যিস প্রেমের নাটক করার বয়স নাই’, আইনি নোটিশে ফারিয়ার কটাক্ষ স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছায় তৌসিফের আবেগঘন বার্তা মুক্তির প্রথম দিনে ভারতে ‘টক্সিক’র নিট আয় প্রায় ১০১ কোটি ১০ লাখ রুপি যৌন কেলেঙ্কারি, ৯৮ কোটি চেয়ে ৫ কোটি টাকা পেলেন অভিনেত্রী রোমান্টিক নাটক-সিনেমা বন্ধের নোটিশে টিভির শিল্পী-কুশলীদের প্রতিবাদ ওটিটিতে মুক্তি পাচ্ছে চঞ্চলের ‘পদাতিক’ গুঞ্জনে ইতি টেনে আবারও নাটকের শুটিংয়ে ফিরেছেন তানজিন তিশা সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে, আমরা ফেরানোর চেষ্টা করছি : মিয়া গোলাম পরওয়ার আল-ইত্তিফাকের বিপক্ষে রোমাঞ্চকর জয়ে ড্রেসিংরুমে রোনালদোর কান্না! ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে বাতিল হতে যাচ্ছিল লর্ডস টেস্ট!

ডেমরা থানা বিএনপির আহবায়কের বাড়িতে সন্ত্রাসী হামলা ও গুলি

Reporter Name / ১৩ Time View
Update : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

হাবিবুর রহমান,ডেমরা : রাজধানীর ডেমরা থানা বিএনপির আহ্বায়ক এসএম রেজা সেলিম চৌধুরীর বাড়িতে সন্ত্রাসী হামলা ও গুলি করার খবর পাওয়া গিয়েছে। আজ শুক্রবার (২৮আগষ্ট) ভোর ৪ টার দিকে সারুলিয়া রানীমহল সিনেমা হলের পিছনে তার নিজ বাড়িতে এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
ভুক্তভোগীর বড় ভাই শাহিন চৌধুরী জানান, শুক্রবার ভোর ৪ দিকে বিকট শব্দে আমার মায়ের রুমের থাই গ্লাস ভাঙ্গার শব্দ শুনে গিয়ে দেখি জানালার কাচ ভাঙ্গা পরে বারান্দায় গিয়ে দেখি রাস্তার উপর ৪ টি মোটর সাইকেলে করে হেলমেট পরিহিত ৭/৮ জনের একটি সন্ত্রাসী দল। আমি তাদের ধাওয়া করতে চাইলে তাক্ষনিক তারা বাইকে করে পালিয়ে যায়।
এ বিষয়ে ডেমরায় থানা বিএনপির আহ্বায়ক এসএম রেজা সেলিম চৌধুরী বলেন, আমার নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা অনুযায়ী ডেমরা থেকে মাদক নির্মূল করার জন্য আমি ও থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামানের নেতৃত্বে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করি, মাদক কারবারীদের আটক করে পুলিশে দেয়া এবং মাদক ব্যাবসার বিরুদ্ধে প্রকাশ্যে ভূমিকা রাখার কারণেই আমার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে মূলত মাদক কারবারীরা এ ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। আমার বাড়িতে রাতের অন্ধকারে গুলি করে, সন্ত্রাসী হামলা চালিয়ে, ভয় দেখিয়ে কোন লাভ হবে না। যেভাবেই হোক এসব মাদক কারবারীদের ঠাই ডেমরায় হবে না। এ বিষয়ে আমি ডেমরা থানা পুলিশের আরো জোরালো ভূমিকা পালনের জন্য অনুরোধ জানাবো।
ঘটনা সত্যতা নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো.তাইফুর রহমান মির্জা বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করে কয়েক রাউন্ড গুলির খোসা আলামত হিসেবে সংগ্রহ করি। ডেমরায় মাদকের আস্তানা থাকবে না, যেভাবেই হোক সকলের সহযোগিতায় ডেমরা থেকে মাদক নির্মূল করবোই। এ বিষয়ে থানা পুলিশের বিশেষ টিম কাজ করছে এবং মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category