• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
Headline
প্রায় ৩৫ বছর পর দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি নির্বাচনে এবার হতে যাচ্ছে ভোটের লড়াই সাদপন্থিদের ইজতেমা বন্ধসহ প্রধানমন্ত্রীর কাছে ৯ দাবি জানালো হেফাজত মমতার গাড়িবহরে জুতা ও কাদা নিক্ষেপ, ‘ডাকাতের রানি’ স্লোগান বিলাসবহুল গাড়ি ছেড়ে সাধারণ ব্র্যান্ডে ঝুঁকছেন ধনী ক্রেতারা ট্রাম্প ‘বন্ধু’ হলেও নিজের অবস্থান ‘কঠোর’ করতে জানেন নেতানিয়াহু চীন নির্ভরতা কমাতে লবণ দিয়ে ব্যাটারি তৈরির পথে যুক্তরাষ্ট্র প্রতিনিয়ত জলবায়ু পরিবর্তন হচ্ছে, বেশি ঝুঁকিতে উপকূলীয় এলাকা: তথ্যমন্ত্রী জেট ফুয়েলের দাম বাড়লো ১৫৯ টাকা ৫২ পয়সা আড়াই মাসে ভোটার বেড়েছে তিন লাখ ৯ হাজার : ইসি সচিব পাকিস্তান-তুরস্ককে কঠিন শিক্ষা দেয়ার হুমকি ইয়েমেনের বিদ্রোহীদের

তারেক রহমানের নতুন রাজনীতিতে প্রত্যেক মানুষ সুফল পাবে : আমির খসরু

Reporter Name / ৫ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

প্রভাত রিপোর্ট: অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তারেক রহমানের রাজনীতি সম্পূর্ণ ভিন্ন ধরনের। তার নতুন চিন্তায় বাংলাদেশ গড়ার কাজ শুরু হয়েছে। এই রাজনীতিতে দেশের কোনো শ্রেণি-পেশার মানুষ বাদ যাবে না। দেশের প্রত্যেক মানুষ উন্নয়নের সুফল পাবে। রবিবার (৯ আগস্ট) দুপুরে চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে গৃহ হস্তান্তর, অনুদান ও ত্রাণসামগ্রী বিতরণ উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের যুবসমাজ, শিশু, নারী, কৃষক, শ্রমিক, ব্যবসায়ী ও পেশাজীবী—এই বাজেটে কেউ বাদ যায়নি। প্রত্যেক মানুষের সমস্যা প্রধানমন্ত্রীর জানা আছে। তিনি নতুন রাজনীতি শুরু করেছেন। নতুন চিন্তায় বাংলাদেশ গড়ার কাজ শুরু হয়েছে। কারণ বিশ্ব পাল্টে গেছে।
আমির খসরু বলেন, বাংলাদেশের প্রত্যেক মানুষের বাড়ি বাড়ি অর্থনীতির সুফল পৌঁছে যাবে। প্রত্যেক নারীর ঘরে ঘরে যাবে। পরিবারের প্রধান নারী ফ্যামিলি কার্ড পাবেন। কৃষকের কাছে কৃষিকার্ড যাবে। আলেম-ওলামাদের জন্য আলাদা বাজেট দেওয়া হয়েছে। তিনি বলেন, সর্বস্তরের মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। বিনা পয়সায় যাতে মানুষ অসুস্থ না হন, সে জন্য যা যা করা দরকার, তা করা হচ্ছে। শিক্ষা ও স্বাস্থ্য খাতে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। কারণ, এই দুটি মানুষের প্রধান ব্যয়ের খাত। এসব খাতে মানুষের খরচ কমে গেলে, ফ্যামিলি কার্ড পেলে, কৃষক কার্ডের টাকা পেলে এবং আলেম-ওলামারা সহায়তা পেলে আর কেউ বাকি থাকবে না। দেশের প্রত্যেক মানুষ উন্নয়নের ছোঁয়া পাবে।
বাঁশখালীর উন্নয়ন প্রসঙ্গে অর্থ ও পরিকল্পনামন্ত্রী বলেন, বাঁশখালীর উন্নয়নের ব্যাপারে চিন্তার কোনো কারণ নেই। বাঁশখালীর যত সম্ভাবনা আছে, সবগুলোকে সরকার কাজে লাগাবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category