• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
Headline
জামায়াত রাজনৈতিকভাবে হঠকারী দল: রাশেদ খাঁন অস্ত্রের তথ্যদাতাকে সরকারিভাবে পুরস্কৃত করা হবে: এসআরবি তারেক রহমানের ভারত সফর, ঢাকা-দিল্লি কূটনৈতিক আলোচনা শুরু: দ্য হিন্দু ডেমরায় ৮৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এআই ,গতি কমানোর আহ্বান ঘরেই খাবার, গ্যাস, বিদ্যুৎ, প্রসাধনী তৈরি করেন সংগীত-কাব্যা দম্পতি ডেঙ্গুতে সীতাকুন্ডে শিশুর মৃত্যু, কান্না মা-বাবার বিশ্ব বাঁশ দিবস , একটি বৈশ্বিক সচেতনতামূলক দিবস ঢাবিকে ‘সিনিয়র মাদ্রাসা’ না বানানোর আহ্বান ফজলুর রহমানের লালমনিরহাট বিজিবি’র মাদকবিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপ এবং গাঁজা জব্দ

তিতাসে ইউপি চেয়ারম্যানসহ ২২ জনের বিরুদ্ধে বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও চুরির মামলা

Reporter Name / ১৮৯ Time View
Update : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

মো.বিল্লাল মোল্লা কুমিল্লা উত্তর : কুমিল্লার তিতাস উপজেলার ৫ নম্বর কলাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইব্রাহিম সরকারসহ ২২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫ জনকে আসামি করে তিতাস থানায় একটি চুরি ও ভাঙচুরের মামলা দায়ের করা হয়েছে। মামলাটি করেছেন বলরামপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম মুন্সি।
মামলায় ২ নম্বর আসামি করা হয়েছে ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহিম সরকারকে। এছাড়া তিতাস উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক মো. তোফাজ্জল হোসেন ভূঁইয়া এবং কলাকান্দি ইউনিয়ন যুবলীগের নেতা ইকবাল হোসেন বাবুলকেও আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বলরামপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের কার্যালয়ে ভাঙচুর এবং মালামাল চুরির অভিযোগে গত ৭ জুলাই রাতে মামলাটি দায়ের করা হয়। অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা আওয়ামী লীগ-সমর্থিত এবং দলীয় বিরোধের জেরে বর্তমান সরকারের কার্যক্রম প্রতিহত করার উদ্দেশ্যে সংঘবদ্ধভাবে এ ঘটনা ঘটিয়েছে।
এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, গত ৫ জুলাই রাতে দক্ষিণ বলরামপুর নয়াবাজারে অবস্থিত ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের কার্যালয়ে হামলা চালিয়ে প্রায় ২ লাখ টাকার আসবাবপত্র ভাঙচুর করা হয়। একই সঙ্গে প্রায় ১ লাখ টাকা মূল্যের চেয়ার ও অন্যান্য আসবাবপত্র চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিরুল হক বলেন, “২২ জনের নাম উল্লেখ করে এবং আরও ২৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলাটি দায়ের করা হয়েছে। তদন্তে যদি কেউ নির্দোষ প্রমাণিত হন, তাহলে অবশ্যই তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :
More News Of This Category