• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
Headline
অর্থনৈতিক অনিশ্চয়তায়ও কারা টিকিয়ে রেখেছেন বিলাসপণ্যের বাজার বাজুসের সিদ্ধান্ত: নতুন অলংকার কিনতে ক্রেতাদের আলাদা করে মজুরি দিতে হবে ঋণ-আমানতের সুদ ব্যবধান কমাতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মানছে না অধিকাংশ ব্যাংক জুলাই-সেপ্টেম্বরে তৈরি পোশাকের নিট রপ্তানি আয় ১১.২ শতাংশ নতুন নতুন প্রকল্প ব্যয় বাড়ছে , তবে আয় বাড়ছে না ২৮ বছর পর ওয়েনের কীর্তি ছুঁলেন ১৮ বছরের এনগুমোহা এবার এএফসির শাস্তি, আপিলের অবস্থা জানেন না আল আমিন ৩১২ বল খেললেন ফিলিপস-মিচেল, ভারতকে হতাশ করে নিউজিল্যান্ডের ড্র স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি নিয়ে ‘বিন্দুমাত্র সন্দেহ নেই’ ভিলিয়ার্সের অলিম্পিক সোনার পদকে সোনা কতটুকু

তিতাসে বাড়িঘরে হামলা ও ভাঙচুর লুটপাট, আহত ৩

Reporter Name / ২৩৩ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

মো. বিল্লাল মোল্লা, কুমিল্লা উত্তর : কুমিল্লার তিতাস উপজেলার কাপাশকান্দি গ্রামে পূর্ববিরোধের জের ধরে একটি পরিবারে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ তিনজন আহত হয়ে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার (১৫ আগস্ট) চিকিৎসাধীন অবস্থায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এ অভিযোগ জানানো হয়।
আহতরা হলেন—কাপাশকান্দি গ্রামের খলিল মিয়ার স্ত্রী শাহীনা (৩৫), মোস্তাক পাঠানের স্ত্রী সুমি (৬০) এবং খলিল মিয়ার ছেলে মোহাম্মদ পারবেজ (১৮)।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, একই গ্রামের খুরশেদ আলম খুশু ও তার লোকজন অতর্কিতভাবে গত শুক্রবার জুম্মার নামাজের পর তাদের বাড়িতে প্রবেশ করেন। এ সময় কোনো কথাবার্তা না বলেই তারা ঘরের আসবাবপত্র ভাঙচুর ও পরিবারের সদস্যদের মারধর করেন। পাশাপাশি ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যাওয়ারও অভিযোগ করা হয়।
অন্যদিকে, ঘটনার বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য জানতে খুরশেদ আলম খুশুর বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তবে তার শাশুড়িল্কগ
সাংবাদিকদের জানান, দুই পক্ষের মধ্যে পারিবারিক সম্পর্ক ও পূর্ববিরোধ ছিল। প্রতিপক্ষের একটি মেয়ে নিখোঁজ হওয়ার ঘটনায় খুশুর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। পরবর্তীতে মেয়েটি স্বেচ্ছায় চলে যাওয়ার বিষয়টি স্থানীয়ভাবে সালিশে মীমাংসা হলেও খুশুর মামলাটি নিষ্পত্তি হয়নি।
তিনি আরও দাবি করেন, জামিনে মুক্ত হয়ে খুশু মসজিদে যাওয়ার পথে প্রতিপক্ষের সাথে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন খুশুর মাথায় আঘাত করলে তার পক্ষের লোকজন তাকে উদ্ধার করে এবং উত্তেজনার একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এ বিষয়ে খুশুকে তার বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি তাই তার বক্তব্য নাও সম্ভব হয়নি, তার ছোট্ট মেয়েকে পাওয়া যায় তিনি বলেন বাবা বাড়িতে নেই।


আপনার মতামত লিখুন :
More News Of This Category