• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
Headline
বাদাম খাওয়ার পর পানি পান করা কি ক্ষতিকর? নিয়মিত শরীরচর্চা সুস্থ থাকতে সাহায্য করতে পারে লং মার্চের স্মৃতিচারণ: এক বাটি করে মরিচপানি খেয়ে দুর্গম পর্বতে ওঠা শুরু করেন সেনারা ভারত থেকে সড়কপথে লন্ডনে যেতে ১৫ হাজার কিলোমিটারের পথ ৯০ শতাংশ স্কুলের পাশেই অস্বাস্থ্যকর খাবারের দোকান: ইউনিসেফ দুপুরে হাসিনার খরচ ছিল সাড়ে ১০ লাখ, তারেক রহমান খান ১৫০ টাকা: চিফ হুইপ রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি : আয়াসসহ দুই আসামিকে কারাগারে আটক রাখার আদেশ সার সংকটে ১১ দলীয় জোটের এমপিদের হাত থাকতে পারে : এলজিআরডি প্রতিমন্ত্রী সরকারকে চাপে ফেলতে দেশ অস্থিতিশীল করার চেষ্টা চলছে: রিজভী চাকরির লোভে পাচার, অতঃপর ইউক্রেন যুদ্ধক্ষেত্রে ২০ বাংলাদেশির মৃত্যু: এসআরবি

তুহিন হত্যা মামলায় জামিন পেলেন আইভী, আদালত থেকে বেরিয়ে বললেন ‘জয় বাংলা’

Reporter Name / ২১ Time View
Update : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, নারায়ণগঞ্জ : জুলাই আন্দোলনের সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রিকশাচালক তুহিন হত্যা মামলায় সেলিনা হায়াৎ আইভীর পুনরায় জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৩ অক্টোবর) নারায়ণগঞ্জের দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ মামলার শুনানি শেষে জামিন আবেদন মঞ্জুর করেন। সকাল ১০টা ৫৫ মিনিটে আদালত প্রাঙ্গণে পৌঁছান আইভী। পরে পুলিশি প্রহরায় তাকে আদালতকক্ষে নেওয়া হয়। এ সময় সেখানে আইনজীবী, সাংবাদিক ও তার সমর্থকদের উপস্থিতি ছিলো।
শুনানিতে আইভীর আইনজীবী আওলাদ হোসেন বলেন, মামলাটির তদন্ত শেষে পুলিশ আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। তদন্তে বিস্ফোরকের কোনও আলামত কিংবা মামলার সঙ্গে আইভীর সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে তিনি উল্লেখ করেন। নোটিশ দেওয়া হলেও মামলার বাদী ও নিহতের স্ত্রী আলেয়া আক্তার মিম আদালতে হাজির হননি বলেও জানান তিনি। আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, এ মামলায় এর আগে তার মক্কেল জামিন পেয়েছিলেন। তদন্তে বিস্ফোরকের কোনও আলামত কিংবা মামলার সঙ্গে আইভীর সংশ্লিষ্টতা না পাওয়ায় পুলিশ আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। তাই পুলিশের চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ ও আইভীর পুনরায় জামিন মঞ্জুরের আবেদন জানিয়েছেন তারা।
তবে জামিনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) জাকির হোসেন জানান, এ বিষয়ে তারা নারাজি পিটিশন দেবেন। এ সময় আইভীর আইনজীবীরা কোন আইনে নারাজি পিটিশন দেওয়া হবে, তা জানতে চান। দুই পক্ষের শুনানি শেষে জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ আইভীর পুনরায় জামিন মঞ্জুর করেন।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ২০ জুলাই সিদ্ধিরগঞ্জের ব্র্যাক ব্যাংকের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রিকশাচালক তুহিন নিহত হন। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে প্রধান আসামি করা হয়। মামলার ১১ নম্বর আসামি সেলিনা হায়াৎ আইভী। আদালতের কার্যক্রম শেষে বেরিয়ে গাড়িতে ওঠার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেন আইভী। এ সময় তাকে ‘জয় বাংলা, দাবিয়ে রাখা যাবে না’ বলতে শোনা যায়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category