• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
Headline
৩৪ লাখ জাল টাকাসহ গ্রেপ্তার ৩, ঈদের বাজারে ছড়ানোর পরিকল্পনা ছিল: পুলিশ সুষ্ঠু স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা প্রাথমিক শিক্ষার্থীদের অধিকাংশ শ্রেণি উপযোগী নয়: ববি হাজ্জাজ দক্ষিণ কোরিয়া গমনেচ্ছুদের বিক্ষোভ, প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস মন্ত্রীর পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বনির্ভর করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে– প্রতিমন্ত্রী হাবিবুর রহমান সৌরবিদ্যুতে ৫ বছরের ‘কর অবকাশ’ দেয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী আইসিডিডিআর,বির গবেষণা : দিনে ৫ ঘণ্টা শিশুদের ‘স্ক্রিন আসক্তি’ বাড়ছে স্থূলতা ও মানসিক ঝুঁকি ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি সড়কে চাঁদাবাজির সময় হাতেনাতে যুবক আটক লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

দীর্ঘ বিরতির পর ক্যামেরার সামনে আনুশকা শর্মা

Reporter Name / ৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

প্রভাত বিনোদন : দীর্ঘ বিরতির পর ক্যামেরার সামনে ধরা দিলেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। তবে পর্দার সেই চেনা ‘চুলবুলি’ নায়িকাকে দেখে যেন কিছুটা থমকে গেছেন তার অনুরাগীরা। অনেকেরই প্রশ্ন এ কি সত্যিই সেই অনুষ্কা? নাকি সময়ের আবর্তে বদলে গেছেন বিরাট-পত্নী? বিরাট কোহলি আর দুই সন্তানকে নিয়ে এখন লন্ডনেই থিতু হয়েছেন অভিনেত্রী। বছরের বেশিরভাগ সময় সেখানেই কাটে তাদের। স্বামী আর সংসার নিয়ে এতটাই ব্যস্ত যে, রূপালি জগত থেকে প্রায় অদৃশ্যই হয়ে গিয়েছিলেন তিনি।
২০১৮ সালে মুক্তি পাওয়া ‘জ়িরো’ ছবির পর তাকে আর বড় পর্দায় দেখা যায়নি। এমনকি বিজ্ঞাপনী ঝলকেও ছিলেন অনুপস্থিত। সম্প্রতি একটি বিজ্ঞাপনী ছবির মাধ্যমে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এসেছেন আনুশকা। সেই ভিডিওতে সবুজ রঙের একটি পোশাকে, ছিমছাম সাজ আর হালকা গয়নায় দেখা গেছে তাকে। তবে নায়িকাকে নতুন ভাবে দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এক অনুরাগী মন্তব্য করেছেন, ‘অনুষ্কার মুখে বয়সের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে।’ আবার অনেকের দাবি, তার চেহারায় আমূল পরিবর্তন এসেছে, যা দেখে হুট করে চেনাই দায়।
এমনকি তার প্লাস্টিক সার্জারি বা ফিলার নিয়ে পুরনো বিতর্কও নতুন করে মাথাচাড়া দিয়েছে নেটিজেনদের একাংশের মাঝে। তবে বিতর্কের পাশেই দাঁড়িয়েছেন একদল ভক্ত। তারা বলছেন, দীর্ঘ সময় পর প্রিয় নায়িকাকে পর্দায় দেখতে পাওয়াটাই বড় প্রাপ্তি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category