• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:১১ অপরাহ্ন
Headline
পাথরঘাটায় জোয়ারের পানিতে ডুবে যায় ফেরির গ্যাংওয়ে, ঝুঁকি নিয়ে পারাপার গাজী নজরুলের এমপি পদ থাকছে না, বললেন শিশির মনির ড. খলিলুর রহমানের সঙ্গে কথা হলো চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা প্রতিযোগিতার মাধ্যমে নাগরিক সেবার মান বাড়াতে কাজ করছে সরকার জেনার সাথে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক : হারুনুর রশিদ এমপি গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত ফেসবুকে চাঁদপুরের ইলিশ কিনতে গিয়ে প্রতারণার শিকার ক্রেতারা সংকট তৈরির চেষ্টা থেকে জ্বালানি তেল নিয়ে গুজব: জ্বালানি বিভাগ যুদ্ধ-বন্যার চাপ সংসারে, দুশ্চিন্তা মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষের

দেশের বাজারে সোনার দাম ভরিতে কমেছে ৩,২৬৬ টাকা

Reporter Name / ৪৪ Time View
Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

প্রভাত অর্থনীতি: বিশ্ববাজারে সোনার দাম কমায় দেশেও দর সমন্বয় করছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। তাতে দেশের বাজারে ভরিতে সোনার দাম কমেছে ৩ হাজার ২৬৬ টাকা। মঙ্গলবার সকাল ১০টায় সোনার নতুন দাম কার্যকর হয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি সকালে আনুষ্ঠানিকভাবে সোনার দাম কমানোর সিদ্ধান্ত জানিয়েছে। সর্বশেষ ঈদের আগে ২৫ মে সোনার দাম বেড়েছিল ২ হাজার ১৫৮ টাকা। নতুন দাম অনুযায়ী, ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনা ৩ হাজার ১৪৯ টাকা কমে হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৬৮৩ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ২ হাজার ২১৬ টাকা কমে হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকা।
২০২৫ সালে বিশ্ববাজারে সোনার দাম ৭০ শতাংশ বেড়েছে। চলতি বছরের জানুয়ারিতে সোনার দাম সর্বকালীন রেকর্ড উচ্চতায় ওঠে। চলমান ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধে সোনার দাম বাড়েনি; বরং কমেছে। গত ৩০ দিনে বিশ্ববাজারে সোনার দাম আউন্সপ্রতি ৪৭ ডলার কমেছে। যদিও মঙ্গলবার বিশ্ববাজারে দাম বেড়েছে, কয়েক দিন ধরে দাম কমার কারণে সোনার দাম সমন্বয় করা হয়েছে। বিশ্ববাজারে সোনার দাম আউন্সপ্রতি ৩৭ ডলার বেড়েছে। সোনার দাম এখন আউন্সপ্রতি ৪ হাজার ৫১৪ ডলার। যদিও চলতি বছরের শুরুতে সোনার দাম ৫ হাজার ডলারের ওপরে ছিল। সোনার দাম বাড়লেও চলমান যুদ্ধের মধ্যে বিশ্ববাজারে সোনার দাম খুব একটা বাড়বে, তেমন পূর্বাভাস নেই।


আপনার মতামত লিখুন :
More News Of This Category