• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

দেশের মাটিতে অনুশীলনে ব্যস্ত শান্ত-লিটনরা

Reporter Name / ১২৭ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত স্পোর্টস: দেশের মাটিতে অনুশীলনে ব্যস্ত শান্ত-লিটনরা। মিরপুরে চলছে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের অনুশীলন। অন্যদিকে এশিয়ান গেমসে অংশ নিতে বর্তমানে জাপানে অবস্থান করছে নারী ক্রিকেট দল। প্রতিযোগিতা শেষে দেশে ফিরেই আবার ব্যাগ-প্যাক গুছিয়ে জ্যোতিদের উড়াল দিতে হবে অস্ট্রেলিয়ায়; সেখানে স্বাগতিকদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবেন তারা।
অন্যদিকে পুরুষ দলের পরবর্তী গন্তব্য সংযুক্ত আরব আমিরাত। সেখানে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট এবং জিম্বাবুয়েকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে নারী কিংবা পুরুষ, আসন্ন এই দুই সফরেই জাতীয় দলের সঙ্গী হচ্ছেন না বিসিবির কোনো নির্বাচক। অতীতে দেশের কিংবা বিদেশের মাটিতে যেকোনো দ্বিপক্ষীয় সিরিজে দলের সঙ্গে অন্তত একজন নির্বাচক উপস্থিত থাকার প্রথা ছিল। তবে আসন্ন দুই সিরিজে সেই ধারাবাহিকতায় ছেদ পড়তে যাচ্ছে।
হঠাৎ কেন এমন সিদ্ধান্ত? বিসিবি সূত্রে জানা গেছে, এখন থেকে সব সিরিজে নিয়মিত সফর না করে শুধু গুরুত্ব বুঝে নির্বাচকদের পাঠানোর নীতি অবলম্বন করা হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category