• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
Headline
অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্য, দক্ষতা ও গবেষণা সহযোগিতা বাড়াতে গুরুত্বারোপ গ্রিসের সাইক্লাডেস দ্বীপপুঞ্জের সিফনোস এখন ভ্রমণপ্রেমীদের কাছে নতুন আকর্ষণ চলতি অর্থবছরেই সব স্তরের স্থানীয় সরকার নির্বাচন, লাগবে ছয় হাজার কোটি টাকা: প্রতিমন্ত্রী শিকলবিহীন গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যই শিকল ভেঙেছি: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্ন পূরণ হলো শিক্ষার্থী অনুশ্রী রায়ের ঢাকায় প্রাইভেট প্র্যাকটিস করার সময় চিকিৎসককে হাতেনাতে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী তনু হত্যা মামলায় হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ তিনদিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানি মন্ত্রী মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর দেশজুড়ে কেনাকাটায় সেরা অফার, ডিসকাউন্ট নিয়ে এলো দারাজ ৮.৮ গ্রেট ৮ সেল

দেশের ৩২টি সিনেমা হলে একযোগে চলছে ‘মাসুদ রানা’

Reporter Name / ৩২ Time View
Update : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

প্রভাত বিনোদন: ঈদে মুক্তি পেয়েছে সৈকত নাসিরের ‘মাসুদ রানা’। লেখক কাজী আনোয়ার হোসেনের কালজয়ী গোয়েন্দা চরিত্র ‘মাসুদ রানা’র গল্প নিয়ে ছবিটি বানিয়েছেন তিনি। নাম ভূমিকায় আছেন রাসেল রানা। গত দুই সপ্তাহে ছবিটি চলেছিল দেশের মাল্টিপ্লেক্সগুলোতে।
এবার বড় পরিসরে ‘মাসুদ রানা’। আজ থেকে দেশের ৩২টি সিনেমা হলে একযোগে চলছে ছবিটি। খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা সৈকত। প্রকাশ করেছেন হলের তালিকাও। তাতে দেখা গেল, ঢাকার ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস, শ্যামলী সিনেমাসহ ঢাকার বাইরে যশোরের মণিহার, পাবনার রূপকথা, ময়মনসিংহের ছায়াবাণী, বগুড়ার মম ইন, বরিশালের অরিরুচি, খুলনার সংগীতাসহ বড় বড় হলগুলোতে চলছে ছবিটি।
এদিকে প্রযোজক আব্দুল জাজিজ জানিয়েছেন, শেষ মুহূর্তে সময় স্বল্পতার কারণে ছবিটির কিছু বিষয়ে অসঙ্গতি ছিল। সেটা সংস্কার-সংশোধন করে এ সপ্তাহে মুক্তি দেওয়া হয়েছে। তাই নতুন করে যারা ছবিটি দেখবেন, ভিন্নতা পাবেন।
‘মাসুদ রানা’য় রাসেল রানার সঙ্গে জুটি হয়েছেন পূজা চেরী। তিনি আছেন সোহানা চরিত্রে। আর ‘অবনিতা’ হয়েছেন সৈয়দা তৌহিদা হক তিথী। আরো রয়েছেন গাজী রাকায়েত, টাইগার রবি, মাসুম বাশার, জেবা জান্নাত প্রমুখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category