• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
Headline
যুদ্ধ-বন্যার চাপ সংসারে, দুশ্চিন্তা মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষের গ্যাস সংকটে সিএনজি স্টেশনগুলোতে দীর্ঘ সারি, অনেক স্টেশন বন্ধ পাসপোর্ট সূচকে ৩ ধাপ এগিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে বাংলাদেশ ভারতের এবারের আন্দোলনকে ভয় পাচ্ছে মোদী সরকার এলডিসি উত্তরণে বাংলাদেশের সময় বাড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জাতিসংঘ সাধারণ পরিষদ কিডনি ডায়ালাইসিসের শয্যা বাড়ছে মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ মধ্যমেয়াদে প্রবৃদ্ধি ৩ শতাংশের নিচেও নেমে যেতে পারে – সতর্ক বার্তা আইএমএফের বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্যমন্ত্রী থার্ড টার্মিনালে যুক্ত হচ্ছে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে

নওগাঁয় চালককে মারধর, দূরপাল্লার বাস চলাচল বন্ধ

Reporter Name / ৭১ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

প্রভাত সংবাদদাতা, নওগাঁ: নওগাঁ শহরের ঢাকা বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছেন মোটরশ্রমিকেরা। বাসচালককে মারধর ও কাউন্টারে হামলাকে কেন্দ্র করে তারা বাস চলাচল বন্ধা রাখে। মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টার দিকে শ্রমিকেরা শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় সড়কে ব্যারিকেড দিলে এ পরিস্থিতির সৃষ্টি হয়। এতে নওগাঁ থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও বগুড়াসহ বিভিন্ন রুটের যাত্রীরা দুর্ভোগে পড়েন।
শ্রমিকদের অভিযোগ, রাত ১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা একতা পরিবহনের একটি বাস যাত্রী নামিয়ে ঘোরানোর সময় বাসের লাইট পাশে থাকা একটি চায়ের দোকানের পড়ে। এ নিয়ে সেখানে অবস্থানরত কয়েকজন যুবকের সঙ্গে চালকের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে চালককে মারধর করা হয়। পরে বাসটি কাউন্টারে এলে ছাত্রদল নেতা সোহাগের নেতৃত্বে ১০ থেকে ১৫ জন সেখানে গিয়ে ভাঙচুরের চেষ্টা ও চালককে আবারো মারধর করেন বলে অভিযোগ করেন শ্রমিকেরা। ঘটনার বিচার না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দেন তারা।
মারধরের শিকার বাসচালক আনোয়ার হোসেন বাদলের ছেলে নিরব হোসেন শান্ত বলেন, বাবা দীর্ঘদিন ধরে একতা পরিবহনের গাড়ি চালান। রাতে গাড়ি ঘোরানোর সময় ছাত্রদল নেতা সোহাগ, রিংকু ও অন্তরের নেতৃত্বে কয়েকজন হামলা চালান। পরে কাউন্টারের সামনেও তাকে মারধর করা হয়।
নওগাঁ জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক এস এম মতিউজ্জামান বলেন, ‘এক চালককে মারধর করা হয়েছে। এর প্রতিবাদে শ্রমিকরা গাড়ি চলাচল বন্ধ রেখেছেন। সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।
ঢাকাগামী যাত্রী মুনিরা আক্তার বলেন, জরুরি কাজে ঢাকায় যাওয়ার কথা ছিল। কাউন্টারে এসে জানতে পারি বাস চলবে না। এখন বিকল্প উপায় খুঁজছি।
তবে অভিযোগ অস্বীকার করেছেন নওগাঁ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সোহাগ বলেন, বাসচালক তাদের এক সহকর্মীর গায়ে গাড়ি লাগাতে গেলে উত্তেজনা তৈরি হয়। পরে দুই পক্ষের মধ্যে হাতাহাতির পরিস্থিতি সৃষ্টি হলেও ভাঙচুর ঠেকানোর চেষ্টা করি। কাউকে মারধর করিনি।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, বাস চলাচল স্বাভাবিক করতে শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা চলছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অভিযোগ দিতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category