• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
Headline
ঢাকা এখন ফাঁকা: সাময়িক স্বস্তি উপভোগ করছেন নগরবাসী জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ ২৮ অক্টোবর ২৭৬ জন দক্ষ ও পেশাদার গাড়িচালককে সম্মাননা দেয়া হচ্ছে জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক রয়েছে এবং তা প্রমাণিত : রুহুল কবির রিজভী ফ্রান্সে সহিংসতা ও দাঙ্গা : কট্টর উগ্র ডানপন্থীরাই লাভবান হুতির হামলা : হুমকির মুখে সৌদি আরব, মোহাম্মদ বিন সালমানের সময় কি ফুরাচ্ছে ইনানীর আগুন: নিরাপত্তাহীন পর্যটন পুড়িয়ে দিচ্ছে আমাদের সম্ভাবনাকেও ৮১ বছরে জাতিসংঘ: কূটনীতির গণ্ডি পেরিয়ে কার্যকর পদক্ষেপের আকাঙ্খা দাউদকান্দিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সৌদিতে বছরের প্রথম ৬ মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর

নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৮

Reporter Name / ৯৮ Time View
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, নড়াইল: নড়াইলের কালিয়ায় আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আটজন আহত হয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সোহেল ও আবেদ গ্রুপের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বুধবার সকালে দুইপক্ষের মধ্যে উত্তেজনার এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় গুলি ও হামলায় উভয়পক্ষের আটজন আহত হন। তাদের মধ্যে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন- ইসরাফিল শিকদার, রাসেল শেখ, মতিউর রহমান, মুক্তি শেখ ও হাসান শেখ।
আহতদের প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী বলেন, ‘পূর্বের হত্যাকাণ্ডের জের ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চরকান্দিপাড়ার দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ হয়ে চারজন আহত হয়েছেন বলে শুনেছি। তবে তারা গুলিতে আহত হয়েছেন কি না, তা এখনো নিশ্চিত নয়। চিকিৎসক বিষয়টি নিশ্চিত করতে পারবেন।’ তিনি আরও বলেন, কোন ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে, তা তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বুধবার দুপুর পর্যন্ত একজনকে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category