• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
Headline
২৫ হাজার অভিবাসীকে তৃতীয় দেশে পাঠানোর বিনিময়ে ওইসব দেশকে দিয়েছে অর্থ রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমা’র নির্বাচনে জয়ের পথে পুতিনের দল ইমরান খানের আরও দুই বোন উজমা খান ও নোরিন নিয়াজি গ্রেফতার ইয়েমেনের মারিবে ভয়াবহ সেনা-হুথি সংঘাত, ৮০ জনের বেশি হুথি যোদ্ধা নিহত আইসিসির বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন বৈশ্বিক বাজারে কমেছে তেলের দাম, ১১ দিনের মধ্যে সর্বনিম্ন সিরিয়ার আলেপ্পোয় সেনাঘাঁটিতে একের পর এক বিস্ফোরণ ডায়ানার মৃত্যুর পর চার্লস বলেছিলেন, মানুষ ‘খুব শিগগির’ তাঁকে ভুলে যাবে বাজারে মধ্যবিত্তের নাগালের বাইরে ফলের দাম বিদ্যুৎ গ্রিডের ঘাটতি ও জ্বালানি আমদানির চাপে রূপপুরে বিদ্যুৎ উৎপাদনে তোড়জোড়

নতুন ঠিকানায় প্রথম হ্যাটট্রিক করলেন সালাহ

Reporter Name / ১৭ Time View
Update : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত স্পোর্টস: লিভারপুল ছেড়ে তুরস্কের ত্রাবজোনস্পোরে যোগ দিয়ে দারুণ ফর্ম দেখিয়ে যাচ্ছেন মোহামেদ সালাহ। তাদের হয়ে প্রথম হ্যাটট্রিকও পেয়ে গেলেন এই মিশরীয় তারকা। একইসঙ্গে করেছেন একটি অ্যাসিস্টও। যাতে ভর করে ত্রাবজোনস্পোর তুরস্ক সুপার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গালাতাসারেইকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে।
যদিও এই ম্যাচের আগে ৫ ম্যাচ শেষে গালাতাসারেই অপরাজেয় (৪ জয় ও ১ ড্র) থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল। এখনও সেই অবস্থান অক্ষুণ্ন থাকলেও তাদের প্রথম হারের স্বাদ দিলো ইস্তাম্বুলের দলটি। বিপরীতে সমান ষষ্ঠ ম্যাচে তৃতীয় জয় পাওয়া সালাহ’র ত্রাবজোনস্পোর টেবিলের পাঁচে রয়েছে।
গালাতাসারেই’র বিপক্ষে ম্যাচের চতুর্থ মিনিটেই গোলের সূচনা করেন সালাহ। মাঝমাঠ থেকে বল নিয়ে এগিয়ে গিয়ে প্রতিপক্ষের রক্ষণ ভেঙে ঢুকে ঠান্ডা মাথায় গোল করেন তিনি। এরপর ৩৯ মিনিটে তার অ্যাসিস্টে নোয়াহ সাভিওলো স্কোরলাইন ২-০ করেন। ৪৪ মিনিটে আবারও গোল করেন সালাহ। ফ্রাঙ্কুলিনো জুর সহায়তায় নিখুঁত ফিনিশিং দিয়ে ৩ গোলের লিড নিয়ে বিরতিতে যান।
নতুন ঠিকানায় মিশরীয় তারকার হ্যাটট্রিক পূর্ণ হয় ৮০তম মিনিটে। মাঠের অর্ধেকেরও বেশি অংশ একেবারে বাধাহীনভাবে দৌড়ে পাড়ি দিয়ে তার চেনা সাইড-ফুট ফিনিশে বল জালে পাঠান সালাহ। ৪-০ গোলে পিছিয়ে যাওয়ার আগে গালাতাসারেই’র কোচ ‍ওকান বুরুক মেজাজ হারিয়ে ৭১ মিনিটে লাল কার্ড দেখেন।
এ ছাড়া ৮৭ মিনিটে দলটির মিডফিল্ডার লেসলি উগোচুকুও লাল কার্ড দেখলে তারা ১০ জনের দলে পরিণত হয়। এরপর যদিও আর স্কোরলাইনে কোনো পরিবর্তন আসেনি। ৪-০ গোলের বড় জয় নিয়ে শীর্ষে থাকা গালাতাসারাইয়ের চেয়ে তিন পয়েন্ট পিছিয়ে আছে সালাহ’র ত্রাবজোনস্পোর।
২০০০-০১ সালের পর প্রথম বিদেশি ফুটবলার হিসেবে ত্রাবজোনস্পোরের ঘরের মাঠে প্রথম তিন ম্যাচেই গোল করলেন সালাহ। ৩ ম্যাচে করলেন ৬ গোল। একইসঙ্গে তিনি ইতিহাসে প্রথম হ্যাটট্রিকটি করলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category