• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

নতুন মৌসুম, নতুন ছাঁট ও নতুন চেহারা বানিয়ে খেললেন আর্লিং হলান্ড

Reporter Name / ৬৯ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

প্রভাত স্পোর্টস: ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি ও বোর্নমাউথ ম্যাচে একদম নতুন চেহারা বানিয়ে খেলেছেন আর্লিং হলান্ড। নিজের দীর্ঘদিনের চেনা লম্বা সোনালি চুল ছেঁটে ছোট করে ফেলেছেন নরওয়েজিয়ান এই তারকা ফরোয়ার্ড। রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছোট ছাঁটের নতুন লুকের ছবি পোস্ট করে হলান্ড লেখেন, ‘নতুন মৌসুম, নতুন ছাঁট।’
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) চুল কাটার বিভিন্ন ধাপের আরেকটি ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লেখেন, ‘ছোট চুল, কে কী বলল, তাতে কী আসে যায়!’ ছবি পোস্টের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই বোর্নমাউথের বিপক্ষে সিটির প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচের আগে এই নতুন লুক নিয়েই ইতিহাদ স্টেডিয়ামের মাঠে ওয়ার্ম-আপ করতে নামেন হলান্ড।
গত জুলাইয়ে ফক্স স্পোর্টসে জেমস কর্ডেনকে দেওয়া এক সাক্ষাৎকারে হলান্ড জানিয়েছিলেন, স্ক্যান্ডিনেভিয়ান আরেক তারকা ও সুইডেনের সাবেক স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচের পরামর্শেই এতদিন লম্বা চুল রেখেছিলেন তিনি। কর্ডেনকে হলান্ড বলেছিলেন, ‘জ্লাতান আমাকে কী বলেছিল জানেন? ‘‘কখনো চুল কাটবে না, কারণ আসল শক্তি লুকিয়ে থাকে চুলেই। নতুন চুলের ছাঁট নিয়েও রবিবার নিজের প্রথম ম্যাচে গোল পাননি হলান্ড।


আপনার মতামত লিখুন :
More News Of This Category