• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
Headline
আলোচনায় অপু বিশ্বাসের ‘প্রিয় বন্ধু’, কে তিনি? দুই বাংলায় দুর্গাপূজার আট সিনেমা, পিছিয়ে নেই ঢালিউড ২৮ অক্টোবরের মধ্যে তাঁকে ভারত ছাড়তে হবে, ইমরানের পাশে কিরণ, সাবা আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য গডফাদার’ তারকা আল পাচিনো বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে বিরোধীদল দায়িত্বহীন আচরণ করছেন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী নতুন বেতন স্কেলের অর্থ জোগাতে ভর্তুকি ও সরকারি ব্যয় কমানোর সুপারিশ ড. ইউনূস পেলেন ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বললেন, বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞপ্তির প্রতিবাদে ‘জবিয়ানদের গরুভোজ’ কর্মসূচি থাইল্যান্ডের গায়িকা ও র‍্যাপার লিসার প্রামাণ্যচিত্র ‘অলওয়েজ লালিসা’

নভেম্বরে রূপপুরের ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেয়ার চেষ্টা চলছে: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

Reporter Name / ৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

প্রভাত রিপোর্ট: আগামী নভেম্বরের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) তিনি এ তথ্য জানান।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী বলেন, ‘আগামী নভেম্বরের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম রিঅ্যাক্টর থেকে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়ার চেষ্টা চলছে। পাশাপাশি আগামী বছরের জুনের দিকে দ্বিতীয় রিঅ্যাক্টরে ফুয়েল লোড দেওয়ার পরিকল্পনা রয়েছে।’ তিনি বলেন, ‘১২০০ মেগাওয়াটের এই মেগা প্রজেক্টটি রাশিয়ার রোসাটম কোম্পানির ফ্ল্যাগশিপ প্রজেক্ট হওয়ায় তারা অত্যন্ত গুরুত্ব দিচ্ছে এবং তিন মাস আগে পাঠানো বিশেষজ্ঞদের নিয়ে দিন-রাত কাজ চলছে।’
এসময় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদ নিয়েও কথা বলেন মন্ত্রী। তিনি জানান, সরকারের পক্ষ থেকে নগদ বিক্রি করার কোনও পরিকল্পনা বা চিন্তা নেই। নগদ প্রতিষ্ঠানটি লাভজনক অবস্থায় রয়েছে। ভবিষ্যতে এটিকে আরও আধুনিক ও লাভজনক করা হবে।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category