• শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
Headline
ভারতের ‘ভোজশালা’কে মসজিদ নয়, মন্দির স্বীকৃতি মধ্যপ্রদেশ হাইকোর্টের ওয়াশিংটনে সংলাপ : যুদ্ধবিরতির মেয়াদ ৪৫ দিন বাড়াল ইসরায়েল-লেবানন ইরানে সমন্বিত হামলা চালাতে আরব দেশগুলোকে উদ্বুদ্ধ করেছিল আমিরাত নাইজেরিয়ায় আইএসের ‘সেকেন্ড ইন কমান্ড’ নিহত ট্রাম্প-সি বৈঠক: ইরান-তাইওয়ান নিয়ে কোনো স্পষ্ট বার্তা নেই বোয়িংয়ের কাছ থেকে ২০০ উড়োজাহাজ কিনছে চীন হরমুজ প্রণালি নিয়ে ইরানের যৌথ পরিকল্পনার দাবির পর বিপাকে ওমান দেশে প্রায় ৩ কোটি ৭৮ লাখ মানুষের তামাক ব্যবহার , প্রায় দুই লাখ মৃত্যু বাজারে সবজি ৮০ থেকে ১০০ টাকা, ব্রয়লারের কেজি ২০০, ডিমের ডজন ১৫০ সামষ্টিক অর্থনীতিতে চাপ বাড়ছে, সেবা খাতের প্রবৃদ্ধিও বাধাগ্রস্ত : ডিসিসিআই

নাইজেরিয়ায় আইএসের ‘সেকেন্ড ইন কমান্ড’ নিহত

Reporter Name / ৪ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

প্রভাত ডেস্ক: যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ার সেনারা শুক্রবার অভিযান চালিয়ে ইসলামিক স্টেটের (আইএস) একজন জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যা করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে স্থানীয় সময় শুক্রবার রাতে দেয়া ওই পোস্টে ট্রাম্প লেখেন, ‘আজ রাতে, আমার নির্দেশে সাহসী মার্কিন বাহিনী এবং নাইজেরিয়ার সশস্ত্র বাহিনী অত্যন্ত নিখুঁতভাবে একটি সুপরিকল্পিত ও জটিল অভিযান পরিচালনা করেছে। এর লক্ষ্য ছিল, বিশ্বের সবচেয়ে সক্রিয় সন্ত্রাসীকে যুদ্ধক্ষেত্র থেকে নির্মূল করা।’
ট্রাম্প তাঁর পোস্টে আরও বলেন, (অভিযানের) লক্ষ্যবস্তু ‘আবু-বিলাল আল-মিনুকি, আইএসআইএসের বৈশ্বিক সেকেন্ড-ইন-কমান্ড’। ট্রাম্প লেখেন, ‘তিনি আর আফ্রিকার মানুষদের আতঙ্কিত কিংবা মার্কিনদের লক্ষ্য করে হামলার পরিকল্পনায় সহায়তা করতে পারবেন না।’
নাইজেরিয়ায় ইসলামিক স্টেটের সদস্যদের বিরুদ্ধে ট্রাম্পের প্রাণঘাতী হামলার নির্দেশ দেওয়া এবারই প্রথম নয়। তিনি পশ্চিম আফ্রিকার দেশটিতে খ্রিষ্টানদের ওপর নির্যাতনের অভিযোগও করেছেন। গত ডিসেম্বরে ট্রাম্প বলেছিলেন, তিনি উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় আইএসের বিরুদ্ধে একটি ‘শক্তিশালী ও প্রাণঘাতী হামলার’ নির্দেশ দিয়েছেন। তারা নিরীহ খ্রিষ্টানদের হত্যা করেছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category