• রবিবার, ২৪ মে ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

নাজিরপুর যুবদলের কমিটি নিয়ে আলোচনার শীর্ষে লিলন ও রাসেল সিকদার

Reporter Name / ১১৪ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

মো. বাবুল শেখ,পিরোজপুর : শিগগিরই ঘোষণা করা হতে পারে জাতীয়তাবাদী যুবদলের নাজিরপুর উপজেলার নতুন কমিটি। এ নিয়ে নেতাকর্মী ও পদপ্রত্যাশীদের মধ্যে চলছে নানা গুঞ্জন। সভাপতি ও সাধারণ সম্পাদক, এই দুই শীর্ষপদে একাধিক সাবেক যুব ও ছাত্রনেতার নাম সামনে আসছে। দলীয় সূত্র বলছে, সবচেয়ে বেশি আলো চনায় রয়েছেন ছাত্রদলের সাবেক সভাপতি, ছাত্রনেতা বর্তমান সভাপতি পদপ্রার্থী মোঃ আবুল কালাম আজাদ লিলন এবং সাধারণ সম্পাদক পদে মোঃ রাসেল সিকদারের নাম আলোচনায় উঠে আসছে । হাইকমান্ডের পছন্দের তালিকায় থাকায় শীর্ষদুই পদের সভাপতি ও সাধারণ সম্পাদক পদের পদটি পেতে পারেন এ দুই প্রার্থী ।
আসন্ন স্থানীয় সাংগঠনিক ভিত্তি মজবুত করতে তিন গুরুত্বপূর্ণ অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলেরও নতুন কমিটি গঠনের উদ্যোগ নিয়েছেন সরকার দলীয় দল বিএনপি।এরই ধারাবাহিকতায় আগামী কয়েক দিনের মধ্যেই নাজিরপুর উপজেলা যুবদলের কমিটি দেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। এ উদ্যোগে নতুন করে উদ্দীপনা তৈরি হয়েছে নাজিরপুর উপজেলা যুবদলের পদপ্রত্যাশী নেতাদের মধ্যেও।
বিগত আন্দোলন-সংগ্রামে নিজেদের ভূমিকা তুলে ধরতে হাইকমান্ড ও নীতিনির্ধারকদের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন পদপ্রত্যাশীরা। কেউ কেউ দলীয় সভা-সেমিনারে অনুসারীদের নিয়ে শক্তি প্রদর্শন ও কিলিন ইমেজ তৈরি করার চেষ্টা করছেন।
এবারের কমিটিগুলোতে সাংগঠনিক দক্ষতা, আন্দোলন-সংগ্রামে ভূমিকা, ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমলে বেশি হামলা মামলার শিকার, তৃণমূলের গ্রহণযোগ্যতা, দলের প্রতি আনুগত্য ও দীর্ঘদিন ত্যাগ স্বীকার করা নেতাদেরকে বেশি অগ্রাধিকার দেয়া হবে বলে মনে করেন স্থানীয় নেতাকর্মীরা। তবে প্রায় ১৬ বছর পেরিয়ে গেলেও নাজিরপুর উপজেলা যুবদলের এখনো পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়নি।
এরইমধ্যে শোনা যাচ্ছে নাজিরপুর উপজেলা যুবদলের সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে যারা পথ পদবী পাওয়ার ইচ্ছে পোষণ করেছেন তাদের কাছ থেকে আবেদন নেওয়া হয়েছে। । নাজিরপুর উপজেলা যুবদলের একাধিক নেতার অভিযোগ, অনুকূল রাজনৈতিক পরিবেশ না থাকার কারণেই নাজিরপুর উপজেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা সম্ভব হয়নি।
যেকোনো সময় কমিটি ঘোষণা হতে পারে বলে তাদের আশা প্রত্যাশা। তবে নতুন কমিটি ঘোষণার সুনির্দিষ্ট সময়সীমাদলের নীতিনির্ধারকরা এখনো চূড়ান্ত করেননি। সভাপতি ও সম্পাদক পদে আলোচনায় ৫-৬ জন নেতার নাম শোনা যাচ্ছে।
নাজিরপুর উপজেলা যুবদল কমিটির সভাপতি পদের আবেদন প্রার্থী মোঃ আবুল কালাম আজাদ লিলন বলেন, আমি নাজিরপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ছিলাম এছাড়া আমি জেলা যুবদলের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক পদে ছিলাম। আমার বিশ্বাস যেহেতু আমি উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি পদে ছিলাম আমি সকল আন্দোলন সংগ্রামের প্রথম সারিতেই ছিলাম সেই হিসেবে নাজিরপুরে যুবদলের কমিটি হলে আমি নেতৃত্ব পাব এটা আমার দৃঢ় বিশ্বাস। তবে‘দলের নীতিনির্ধারণী ফোরাম যে সিদ্ধান্ত নিবে সেটাই মেনে নেব। আমি সারা জীবন বিএনপিতে আছি বিএনপি’র জন্য কাজ করে যাব।
পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজিরপুর উপজেলা ছাত্রদলের সাবেক ১ নং যুগ্ম আহবায়ক রাসেল সিকদার বলেন, আমি নাজিরপুর উপজেলা যুবদলের বর্তমান কমিটি গঠনের জন্য সাধারণ সম্পাদক বা সদস্য সচিব পদের জন্য আবেদন করেছি।‘আমি হাসিনা বিরোধী আন্দোলনে প্রায় ১৬টা মামলা কাঁধে নিয়ে ঘুরে বেড়িয়েছি।আমার বিরুদ্ধে একটি মিথ্যা মাডার কেস মামলা হয়েছে। সেই মামলায় আমার ফাঁসিও হতে পারতো। আমি বিগত দিনে প্রায় ২১ বার গ্রেপ্তার হয়ে দিনের পর দিন কারা বরণ করেছি। ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে প্রথম সারিতে নেতৃত্ব দিয়েছি। । আমি কারাবরণ করা অবস্থায় আমার ভাই মারা গিয়েছিল আমার বাবা মারা গিয়েছিল তার জানাযায় পর্যন্ত অংশগ্রহণ করতে পারিনি। দল যদি আমাকে যোগ্যমনে করে, তাহলে আমি মনে প্রানে বিশ্বাস করি দল আমাকে মনোনয়ন করবে। আমি যুবদলের নেতৃত্ব দিতে পারব।
উপজেলা যুবদল কমিটির সভাপতি পদের জন্য আবেদন প্রার্থী মোঃ মাজেদুল কবির রাসেল বলেন, আমি উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক ছিলাম এছাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক পদে ছিলাম। এছাড়া উপজেলা ছাত্রদলের প্রস্তুত কমিটির সিনিয়র সদস্য ,জেলা ছাত্রদলের আহ্বায়ক সদস্য এছাড়া জেলা যুবদলের নির্বাহী কমিটির সাবেক সদস্য ছিলাম। আমার বক্তব্য হচ্ছে আমরা ছাত্র দলে যখন ছিলাম তখন পদ পদবি ছিল কিন্তু এখন কোন পদ পদবী নেই । পরবর্তীতে পদহীনভাবে উপজেলা ছাত্রদলের‘আমরা তৃণমূল কর্মী হিসেবে দলেরজন্য কাজ করেছি। দলের চেয়ারম্যান তারেক রহমানের প্রতি পূর্ণ আস্থা রয়েছে। তিনি যে সিদ্ধান্ত নেবেন, আমরা সেটিই গ্রহণ করবো।’
নাজিরপুর উপজেলা যুবদলের কমিটি প্রত্যাশী সভাপতি পদের মিজানুর রহমান খান রিপন বলেন আমি বর্তমানে নাজিরপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদে রানিং আছি। আপনারা জানেন আমার জীবনের বেশিরভাগ সময়ই কারাগারে ছিলাম। দলের নীতি নির্ধারকরা যে সিদ্ধান্ত নিবেন সেটিই মেনে নিব। তবে আমার বিশ্বাস দল আমাকে কমিটিতে গুরুত্ব পুর্ণপদে রাখবেন।
নাজিরপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদের জন্য আবেদন প্রার্থী মোঃ মিজানুর রহমান শরীফ বলেন আমি ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এছাড়া আমি পিরোজপুর চেম্বার অফ কমার্স এর উপদেষ্টা সহসভাপতি পদে আছি। আমি নাজিরপুর উপজেলা যুবদলের কমিটি গঠনের ক্ষেত্রে সাধারণ সম্পাদক পদে একজন আবেদন প্রার্থী। উপরের নীতি নির্ধারকরা যে সিদ্ধান্ত দেবেন, আমি সেটাই মেনে নেব এবং দলের জন্যই কাজ করব। তবে দিন যতই যাচ্ছে ততই নাজিরপুর উপজেলা যুবদলের নেতাকর্মীদের মধ্যে সব জায়গায় আলোচনা চলছে ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category